রেহাই দিন এসব ভন্ডামি হতে!

হ্যাঁ, শেষ পর্য্যন্ত দেখা হল দুই মহিয়সীর। এবং সেই সেনা বাহিনীর আস্তানায়, যাদের কারণে বছর ধরে দিন কাটাতে হয়েছে বিলাস বহুল জেলখানায়। ‘আপনি কেমন আছেন, আমি ভাল আছি, পার্লামেন্টে আসেন না কেন, না না সাহারা খাতুন লাঠি নিয়ে তৈরী আছেন, হা হা হা’। এ ভাবেই শুরু এবং এ ভাবেই শেষ বহু প্রতীক্ষিত মহামিলন। চারদিক উজ্বল হয়ে উঠল ফ্লাশ লাইটের আলোতে, সাংবাদিকরা তাদের ক্যামেরায় ধরে রাখল ইতিহাসের এই বিরল মুহুর্ত। দুই দলের উজির নাজিরদের চেহারায় ফুটে উঠল সাফল্যের ৩২পাটি হাসি। হ্যাঁ, আমি বাংলাদেশের চীর বৈরী দুই দলের দুই নেত্রীর দেখা হওয়ার কথা বলছি। প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক ইফতার পার্টিতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন বাংলাদেশের এই দুই নেত্রী। চাইলেও এড়িয়ে যাওয়ার উপায় ছিলনা, তাই হাত মেলানো, কুশল বিনিময়, এবং হাসি হাসি বিদায় পর্ব।
একটা অস্থির সমাজের প্রতি এই কি ছিল তার দুই নেত্রীর কমিটমেন্ট? দেশ সমস্যার মহাসমুদ্রে হাবুডুবু করছে, শ্বাষ নেয়ার প্রয়োজনীয় অক্সিজেন কমে আসছে বিপদজনকভাবে। আলো নেই, গ্যাস নেই, চাকরী নেই, চিকিৎসা নেই, শিক্ষা ব্যবস্থা পংগু প্রায়, রাস্তার চলাচল জমে যাচ্ছে বরফের মত, দ্রব্য মূল্যের পাগলা ঘোড়ায় চড়তে গিয়ে ক্লান্ত জনগণ, আইন শৃংঙ্খলা ভেঙে পরছে তাসের ঘরের মত, চারদিকে র্দুনীতির মহামারি, মানুষ মরছে পাখীর মত - এমন একটা সমাজে বাস করে মানুষ নীরবে নিভৃতে মেনে নিয়েছে দুই নেত্রীর ভাগাভাগির রাজত্ব। সমসাময়িক বিশ্ব ব্যবস্থার প্রেক্ষাপটে এই দুই মহিলা বাংলাদেশের মত জটিল আর্থ-সামাজিক দেশে রাজনীতি নিয়ন্ত্রন করার কতটা যোগ্যতা সে প্রশ্ন এড়িয়ে গিয়ে উনাদের বসিয়েছে সন্মানের শীর্ষ আসনে। সন্দেহ নেই উল্লেখিত সমস্যাগুলো সমাধানের মধ্যেই নিহিত আছে আমাদের আগামী দিনের বেচে থাকা, প্রজন্মের বিবর্তন এবং বিশ্ব সমাজে নিজদের স্থান করে নেয়ার সম্ভাবনা। এটা কোন গোপন সমীকরন নয় বাংলাদেশের মাথায় ঝুলন্ত সমস্যাগুলোর সমাধান দুই নেত্রী অথবা দুই দলের এক জন/এক দলের পক্ষে ইহকালেও করা সম্ভব হবেনা। তার জন্যে চাই আর্ন্তদলীয় এবং আন্তনেত্রী বুঝাপরা। এমন বুঝাপরা হতে কত শত মাইল দূরে আমরা? জিনিষটা কি এতই জটিল দেখা করা, কথা বলা? একই শহরে বাস করলেও দুজনের মধ্যে দূরত্ব মনে হবে যোজন যোজন। হয়ত এ দূরত্ব তাদের রাজনৈতিক অস্থিত্বের ষ্ট্রাটেজিক হাতিয়ার, কিন্তূ এর কারণে বলি হচ্ছে একটা জাতির স্বাধীনতার স্বপ্ন, হাজার বছরের ঐতিয্য, কৃষ্টি এবং সাংস্কৃতি।
নেত্রীদ্বয়! দেখা করুন, কথা বলুন এবং একটা জাতিকে বাঁচতে দিন স্বাভাবিক জন্ম-মৃত্যুর নিশ্চয়তা নিয়ে। বছরের একটা দিন ইফতার পার্টিতে দেখা করবেন, মেকি হাসি হাসবেন আর চারদিক উদ্ভাসিত করবেন মহামিলনের ছবিতে, রেহাই দিন এসব ভন্ডামি হতে।
- Forums:
- Tag this post:
JUST VIEWED
Last viewed:
- রাজনৈতিক সমাধান?
- রাজনীতির সার্কাস বনাম সার্কাসের রাজনীতি, ঠিকানাঃ নিউ ইয়র্ক
- রাজনীতির লাশ বনাম লাশের রাজনীতি, হ্যালো প্রধানমন্ত্রী!
- Tumi Je Amar Kobita
- Join Ami Bangladeshi
- World Food Crisis.....
- যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত ইউনূস
- যাত্রা হল শুরু
- যদি চুরিই করবেন তা হলে দেখুন কি ভাবে করতে হয়...
- মার্কিন অর্থনীতি ও সমকালীন সমাজতন্ত্র
- মাফিয়া কাহিনী
- মাইকেল জ্যাকসন ইতিবৃত্ত
- মইন উদ্দিন উপাখ্যান এবং বাংলাদেশের রাজনৈতিক চরিত্র
- ভেবে দেখুন ...
- ভারতে প্রাণ হারালো ওসামা বিন লাদেন!
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- তৃপ্ত বিএনপি অতৃপ্ত সরকার
1 day 13 hours ago - ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
3 weeks 1 day ago - ড্রাইভার আজম কোথায় ...
3 weeks 1 day ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
5 weeks 1 day ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
5 weeks 1 day ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
5 weeks 3 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
5 weeks 3 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 4 days ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 6 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
6 weeks 2 days ago





Post new comment