মাইকেল জ্যাকসন ইতিবৃত্ত
ব্লাঙ্কেটের জন্য হেলেনার গর্ভ ভাড়া নিয়েছিলেন মাইকেল
মানবজমিন ডেস্ক: পপসম্রাট মাইকেল জ্যাকসনের তৃতীয় সন্তান দ্বিতীয় প্রিন্স ওরফে ব্লাঙ্কেট (৭)-এর জন্য গর্ভ ভাড়া দেয়া মা মেক্সিকোর এক নার্স। তার নাম হেলেনা। উচ্চতা প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি। বয়স ৩০ বছরের মতো। অতুলনীয় সৌন্দর্যের অধিকারী তিনি। আছে দীর্ঘ ঘনকালো রেশমি চুল। ২০০২ সালের ২১শে ফেব্রুয়ারি তারই গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল দ্বিতীয় প্রিন্স মাইকেল জ্যাকসন। পরে তার ডাক নাম হয়ে যায় ব্লাঙ্কেট। মাইকেল অর্থের বিনিময়ে কঠিন গোপনীয়তার শর্তে হেলেনার গর্ভ ভাড়া নিয়েছিলেন। মাইকেল কার গর্ভ ভাড়া নিয়েছিলেন এ বিষয়টি এতদিন ছিল এক কঠিন রহস্য। জ্যাকসন পরিবার জানলেও তারা তা গোপনীয়তার আবরণে ঢেকে ফেলেন। তারা এ বিষয়ে মুখে টু শব্দটিও উচ্চারণ করেননি। বলা হয়, জ্যাকসন পরিবারের সবচেয়ে বড় গোপনীয়তা এটাই। মাইকেল জ্যাকসন, জ্যাকসন পরিবার গর্ভ ভাড়া দেয়া ওই মায়ের পরিচয় না দিলেও মিডিয়া খুঁজে বেড়িয়েছে সম্ভাব্য প্রতিটি স্থানে। অবশেষে সেই রহস্যের জট খুলে দিয়েছে লন্ডনের অনলাইন মিরর। গতকাল সাংবাদিক রায়ান পেরি ওই পত্রিকায় ‘মাইকেল জ্যাকসন এক্সক্লুসিভ: ব্লাঙ্কেট জ্যাকসনস সারোগেট মাদার ইজ এ মেক্সিকান নার্স নেমড হেলেনা’ শীর্ষক রিপোর্টে ফাঁস করে দেন সব। তিনি লিখেছেন, মাইকেল জ্যাকসনের তৃতীয় সন্তান ব্লাঙ্কেটের জন্ম হয় ২০০২ সালের ২১শে ফেব্রুয়ারি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর কাছে লা মেসা এলাকায় শার্প গ্রোসমন্ট হাসপাতালে। এ জন্য লাতিন আমেরিকার সুন্দরী এক নার্সের গর্ভ ভাড়া নিয়েছিলেন মাইকেল নিজে। হেলেনা নামের ওই নার্সকে গর্ভ ভাড়া হিসেবে দিয়েছিলেন ২০ হাজার ডলার। এছাড়া তাকে উপহারে উপহারে ভরিয়ে দেয়া হয়। দামি দামি সব জিনিসপত্রে ভরে যায় তার ঘর। তার দেখাশোনা করার জন্য নিয়োজিত করা হয় স্টাফ। কিন্তু ব্লাঙ্কেটের জন্মের সময় থেকেই তার পরিচয় রাখা হয় গোপন। ব্লাঙ্কেটের জন্ম সনদে পিতার নামের স্থানে লেখা হয় মাইকেল জোসেফ জ্যাকসন। নেম অব মাদার বা মায়ের নামের ঘর রাখা হয় ‘ব্লাঙ্ক’ অর্থাৎ ফাঁকা। এখান থেকেই মাইকেলের তৃতীয় সন্তানের ডাক নাম হয়ে যায় ব্লাঙ্কেট। আইভিএফ বা টেস্টটিউব পদ্ধতিতে জন্ম হয় এই ব্লাঙ্কেটের। এতে শুক্রাণু দান করেন মাইকেল। এর আগে অজ্ঞাত এক নারীকে ডিম্বাণুদাত্রী হিসেবে বাছাই করা হয়। প্রাথমিক পর্যায়ে তাকে আইনগত কাগজপত্র স্বাক্ষর এবং গোপনীয়তা রক্ষার জন্য দেয়া হয় ৩৫০০ ডলার। জ্যাকসন পরিবারের এক ঘনিষ্ঠ বন্ধু মিররকে বলেছেন, মাইকেল চাইছিলেন চমৎকার পরিপাটি একটি সন্তান। দু’টি সন্তান প্রিন্স ও প্যারিস থাকা সত্ত্বেও তার মাথায় এ পরিকল্পনা আসে। এর কারণ প্রিন্স ও প্যারিসের জন্মের পর তাদের মা ডেবি রাউ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েন। এ জন্য মাইকেল আরেকজন গর্ভ ভাড়া দানকারী মা খুঁজতে থাকেন। ২০০১ সালের শুরুতে এ পরিকল্পনা মাথায় নিয়ে উপস্থিত হন আইভিএফ স্পেশালিস্ট ড. লাইলা শমিট-এর সামনে। তিনি পুরো প্রক্রিয়া সম্পাদন করেন। তবে বেশ কিছু নারীর মাঝ থেকে গর্ভ ভাড়া দানকারী মা বেছে নেন মাইকেল নিজেই। বেশ কিছু আগ্রহী নারীর ছবিসহ জীবনবৃত্তান্ত, তাদের ব্যাকগ্রাউন্ড এবং পারিবারিক ইতিহাস ঘেঁটে দেখেন তিনি। এ সময় তার চোখে পড়ে যায় হেলেনার জীবন বৃত্তান্তে। তিনি তখন বাস করতেন সান ডিয়েগোর একটু বাইরে। জ্যাকসন পরিবারের ওই বন্ধু আরও বলেছেন, হেলেনা ছিলেন মার্কিন নাগরিক। তার গায়ের রঙ ছিল চমৎকার উজ্জ্বল। তিনি ছিলেন আকর্ষণীয়, বুদ্ধিমতী একজন নার্স বা মেডিকেল এসিস্ট্যান্ট। তার সঙ্গে সাক্ষাতের পর মাইকেল নিশ্চিত হন। তাকে দিয়েই তার উদ্দেশ্য সাধন হবে। ফলে তার সঙ্গে কোন নাটক বা প্রেম প্রেম খেলা হয়নি। হেলেনা স্রেফ বুঝে নিলেন তার দায়িত্ব। এরপরই পর্দার আড়ালে চলতে থাকে সব প্রস্তুতি। এ প্রক্রিয়ায় জড়িত ড. শমিট গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি দেন। তবে সাধারণ কিছু বিষয়ে মিরর-এর কাছে মুখ খুলেছেন তিনি। বলেছেন, গর্ভ ভাড়া দানকারী সন্তানের জন্মদাত্রী। তবে বায়োলজিক্যিাল মা হলেন ডিম্বাণুদাত্রী। সন্তানের সঙ্গে গর্ভ ভাড়া দানকারীর কোন যোগসূত্র নেই। এ সন্তান তাদের হতে পারে না। জন্ম সনদে আপনি খুশিমতো যা ইচ্ছা লিখতে পারেন। আপনি জন্ম সনদে ‘ডোনাল্ড ডাক’ বা ‘মিকি মাউস’ লিখতে পারেন। কিন্তু তাতেই সন্তানের সঙ্গে জিনগত বন্ধন গড়ে ওঠে না। জ্যাকসন পরিবারের ওই বন্ধু বলেছেন, হেলেনার সঙ্গে চুক্তি হওয়ার পর মাইকেল দূরত্ব বজায় রাখা শুরু করেন। ওদিকে মেক্সিকোতে বসবাসকারী পরিবারের অর্থের ভীষণ প্রয়োজন ছিল বলে হেলেনা সহজেই গর্ভ ভাড়া দিতে রাজি হয়ে যান। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর সবকিছু ঠিকঠাক আছে কিনা তা যাচাই করতে কয়েকবার তাকে দূর থেকে দেখেন মাইকেল। তার কাছে হেলেনার একটি ছবি ছিল। এ ছবিটি তিনি ঘনিষ্ঠ বন্ধুদের দেখিয়েছেন। তবে তিনি যে ব্লাঙ্কেটের গর্ভ ভাড়া দানকারী মা সে কথা কখনও আলোচনা করেননি। এমনি অনেক ঘটনার পর ব্লাঙ্কেট ভূমিষ্ঠ হয় ড. মারিয়া কাস্তিলোর হাতে। তিনিই তার জন্ম সনদ লেখেন। তিনি বলেছেন, গ্রোসমন্ট হাসপাতালে বেশ সুস্থ অবস্থায় জন্ম হয় ওই সন্তানের। তবে সেখানে উপস্থিত ছিলেন না মাইকেল। তবে উপস্থিত ছিলেন একজন এটর্নি। বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার কয়েক মুহূর্তের মধ্যে তিনি তাকে নিয়ে যান। ড. মারিয়া বলেছেন, আমি তখন জানতাম না বাচ্চাটি কার। পরে হাসপাতালের এক নার্স আমাকে বলেছিল বাচ্চাটির নাম রাখা হয়েছে প্রিন্স মাইকেল জ্যাকসন। একথা শুনে আমি বিস্ময় বোধ করি। আমার মনে হয়েছিল বাচ্চাটির মা-বাবা হয়তো রকস্টার মাইকেলের প্রচণ্ড ভক্ত। তাই এমন নাম। তবে আমাকে কেউ নিশ্চিত করে বলেনি যে, সে মাইকেল জ্যাকসনের সন্তান। ড. শমিট বলেছেন, হাসপাতাল থেকে বাচ্চা বাইরে নিতে হলে অবশ্যই আদালতের নির্দেশ বা অনুমতি দেখাতে হয়। সেখানে যে এটর্নি উপস্থিত ছিলেন বিশ্বাস করা হয় তার হাতে ওই অনুমতিপত্র ছিল। ফলে ব্লাঙ্কেট জন্ম নেয়ার পরপরই তাকে তিনি নিয়ে যান মাইকেলের নেভারল্যান্ড খামারবাড়িতে। তখন আনন্দে আত্মহারা মাইকেল। ব্লাঙ্কেটের দেখাশোনায় যে চুল পরিমাণ ত্রুটি না হয় সেজন্য রেখে দেন বেশ কয়েকজন নার্স এবং পরিচারিকা। মাইকেল নিজ হাতে পরিষ্কার করেছেন ব্লাঙ্কেটের ‘ময়লা’ কাপড়। খামারবাড়িতে ব্লাঙ্কেটকে নেয়ার কয়েকদিন পর টিভি প্রযোজক গ্রারি পান্ডে’র কাছে প্রথম গর্বের সঙ্গে ব্লাঙ্কেটকে পরিচিত করান তিনি। মাইকেল তাকে বলেন, আপনাকে কিছু দেখাতে চাই গ্যারি। একথা বলে তিনি পিছন দিকে একটি ছোট ঘরে ঢুকে তোয়ালে মোড়ানো ব্লাঙ্কেটকে এনে বলেন, এটা আমার সন্তান। তবে তার মা কে সে কথা মাইকেল কখনও ফাঁস করেননি। তবে আন্তর্জাতিক মহল ব্লাঙ্কেটকে দেখতে পায় তার ১১ মাস বয়সের সময়। তখন জার্মানিতে বেড়াতে গিয়েছিলেন মাইকেল। সেখানে এক হোটেলের ব্যালকনি দিয়ে তিনি ব্লাঙ্কেটকে নিচে ফেলে দেয়ার অভিনয় করেন। এর মধ্য দিয়ে বিশ্ব চিনে নেয় মাইকেলের তৃতীয় সন্তানকে। এতদিন তার মা কেÑ এ প্রশ্নের কোন জবাব মেলেনি। এখন মিরর-এর রিপোর্ট যদি সত্যি হয় তবে বলতে হয় গর্ভ ভাড়া দেয়া তার মায়ের নাম হেলেনা। তবে একথা এখনও কেউ জানায়নি ওই ব্লাঙ্কেটকেও।
- Forums:
JUST VIEWED
Last viewed:
- মইন উদ্দিন উপাখ্যান এবং বাংলাদেশের রাজনৈতিক চরিত্র
- ভেবে দেখুন ...
- ভারতে প্রাণ হারালো ওসামা বিন লাদেন!
- ভারতের টিপাইমুখ বাঁধ : আরেক ফারাক্কা অভিশাপ
- বেচে থাকার এ পিঠ ও পিঠ!
- বৃহস্পতিবারের ডিজিটাল সংবাদ
- বিডিআর বিদ্রোহ,সেনা-তদন্তের রিপোর্ট|
- বিডিআর ঘটনা এবং কিছু স্বগত সংলাপ
- বিডিআরে হত্যাকান্ড: বিদ্রোহের প্রস্তুতি অনেক দিনের; শেষ বৈঠক ঘটনার দিন সকালে
- বিচারের নৌকা পাহাড় বাইয়্যা যায়!
- ২১শে ফেব্রুয়ারি নিয়ে কিছু প্রাসংগিক ভাবনা
- বিএনপি নামের দানব
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- India, oh India....!!!
- বানিজ্য মন্ত্রীর অবাধ বানিজ্য
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- তৃপ্ত বিএনপি অতৃপ্ত সরকার
1 day 13 hours ago - ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
3 weeks 1 day ago - ড্রাইভার আজম কোথায় ...
3 weeks 1 day ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
5 weeks 1 day ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
5 weeks 1 day ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
5 weeks 3 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
5 weeks 3 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 4 days ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 6 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
6 weeks 2 days ago





Post new comment