Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

ভারতে প্রাণ হারালো ওসামা বিন লাদেন!


ভারতে প্রাণ হারালো ওসামা বিন লাদেন!

31.05.2008 ৩১ মে :

 

ঝাড়খন্ডে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। তবে ওসামা কোনো মানুষের নাম নয় বরং ১১জনকে পদপৃষ্ট করে প্রাণনাশ করার পর একটি নর-ঘাতক হাতি ওসামা নামে পরিচিতি লাভ করেছিলো। গতরাতে শেষ পর্যন্ত আধাসামরিক বাহিনীর সদস্যরা এই মত্ত হাতিকে হত্যা করতে পেরেছে বলে ঝাড়খন্ড থেকে প্রকাশিত খবরে জানা গেছে। গত দুই মাস ধরে এই মর্দা হাতি ঘর-বাড়ি ধ্বংস ও ক্ষেতের ফসল নষ্ট করে ঝাড়খন্ডের বোকারো জেলায় ভয়াবহ ত্রাসের রাজত্ব কায়েম করেছিলো। চলতি মাসের ২১ তারিখে এই হাতি প্রতিবেশী রাজ্য পশ্চিমবাংলায় ৬ জনকে হত্যা করার পর একে বিপদজনক হিসেবে ঘোষণা করা হয়। ঝাড়খন্ডের রাজধানী রাঁচি থেকে ১৬০ কিলোমিটার উত্তর পশ্চিমে এই হাতিকে গতকাল খুঁজে বের করা হয় এবং গতরাতে গুলি করে হত্যা করা হয়। গত চার বছরে ঝাড়খন্ডে মত্ত হাতির আক্রমণে অন্তত ৪০০ ব্যক্তি প্রাণ বির্সজন দিয়েছে।

 

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla

JUST VIEWED

Last viewed: