বৃহস্পতিবারের ডিজিটাল সংবাদ
কুষ্টিয়া জুড়ে চলছে চাঁদাবাজি উৎসব। নালিশের জায়গা নেই, টাকা দিয়েও বলা যাচ্ছে না চাঁদার কথা, কেউ বলতে পারছে না। চাঁদা দিতে হয় নানান কিসিমের সন্ত্রাসীকে। পুলিশের কাছে জানতে চাইলে বলেন, না তো আমাদের কাছে তো কেউ চাঁদার কথা বলেনি। কেউ তো নালিশ জানায়নি। যাদের চাঁদা দিয়ে বেঁচে থাকতে হচ্ছে তারা বলছেন, কার কাছে নালিশ জানাবো? আর নালিশ জানিয়েই কি লাভ? এখানে নুনের চেয়ে খুনের দাম কম। মানুষ হত্যা এখানে ছেলেখেলা। টাকা দিয়ে তো জীবনটা বাঁচে। সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষক, ডাক্তার, ক্লিনিকের মালিক, মৎস্য ব্যবসায়ী এমনকি গ্রামের কৃষক পর্যন্ত সবাইকে চাঁদা দিতে হচ্ছে। চাঁদা নেয় চরমপন্থিরা, টাকা চায় রাজনৈতিক দলের অস্ত্রবাজ ক্যাডাররা। টাকা না দিলেই পদে পদে বিপদ। চাঁদার দাবি আসে মোবাইল ফোনে, ক্যাডার দিয়ে চিরকুট পাঠানো হয়। কুষ্টিয়ার বাইরে থাকা ব্যবসায়ীদের ফোনে বলা হয় টাকা না দিলে গ্রামের বাড়িতে থাকা আপনার আত্মীয় স্বজনকে হত্যা করা হবে। চাঁদার টাকা নিয়ে বলে দেয়া হয়, কাউকে জানালে মাথা পড়ে থাকবে একদিকে তো দেহ থাকবে অন্য দিকে।
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ২ যুবক নিহত
কুষ্টিয়ায় বুধবার রাতে পুলিশের সঙ্গে কথিত 'বন্দুকযুদ্ধে' দুই যুবক নিহত হয়েছে। 'বন্দুকযুদ্ধ' শেষে রাত সাড়ে ১১ টার দিকে শহরের পূর্ব মজমপুরের বেলতলা ঘোর রেললাইনের উপর থেকে পুলিশ ওই দুই যুবকের লাশ উদ্ধার করে। এরা হলো পূর্ব মজমপুরের মজনুর ছেলে সোহেল (২৬) এবং একই এলাকার কাজেম মিস্ত্রীর ছেলে সুমন (২৮)। নিহত দুজনই এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে পুলিশ দাবি করেছে।
দুই ভাইয়ের ইচ্ছায় চলছে চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা শহরে প্রবেশের সব কটি মুখে হলুদ রঙের একটি করে সাইনবোর্ড চোখে পড়ে। তাতে লেখা রয়েছে ‘চুয়াডাঙ্গা পৌরসভা−পৌর টোল’। জেলার বাইরের যান্ত্রিক যান এ শহরে প্রবেশ করতে হলে এ সাইনবোর্ডের কাছে এসে টোল দিতেই হবে। শহরের ভেতরের মূল সড়কটি ঢাকা থেকে চুয়াডাঙ্গা হয়ে মেহেরপুর গেছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের রাস্তা এটি। এ রাস্তার ওপর এভাবে টোল নেওয়ার এই বিশেষ ব্যবস্থা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দেশের আর কোনো পৌর এলাকায় এভাবে টোল আদায়ের ব্যবস্থা না থাকলেও চুয়াডাঙ্গায় এ ব্যবস্থা কার্যকর করেছেন পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন। যারা টোল আদায় করছে তারা সবাই সরকারি দলের ক্যাডার এবং মেয়রের ঘনিষ্ঠ। মেয়রের বড় ভাই সদর আসনের আওয়ামী লীগের সাংসদ সোলায়মান হক জোয়ার্দার সেলুন। বড় ভাই সাংসদ ও ছোট ভাই মেয়রের নিয়ন্ত্রণে চলছে চুয়াডাঙ্গা।
চবিতে প্রক্টরসহ ৩ শিক্ষকের ওপর ছাত্রলীগকর্মীদের হামলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মীদের হামলায় আহত হয়েছেন প্রক্টরসহ তিন শিক্ষক। ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার ছাত্রলীগের বের করা মিছিলে বাধা দেওয়ায় এ হামলা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষকরা। আহতরা হলেন, প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন, সহকারী প্রক্টর চন্দন কুমার পোদ্দার ও ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ তৌহিদ হোসেন চৌধুরী।
রাজধানী জুড়ে গ্যাস সংকট সমাধান নেই কর্তৃপক্ষের হাতে
রাজধানীর কোনো কোনো এলাকায় কয়েক ঘণ্টা করে গ্যাস থাকছে না। কোনো কোনো এলাকায় অল্প অল্প করে আসছে। রমজানে গ্যাসের চাপ কম থাকায় শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আবাসিক এলাকায় রান্নায় সমস্যা এবং সিএনজি স্টেশনগুলো দিনের বেশিরভাগ সময় বন্ধ রাখতে হচ্ছে। রাজধানীর শ্যামলী, মগবাজার, বাড্ডা, মুগদা, উত্তরা, মিরপুর, শনিরআখড়া, রায়েরবাগ, নারিন্দা, মিরাজ নগরসহ অনেক এলাকায় দুপুরের পর গ্যাসের চাপ কমে যায়
ঝিনাইদহে আ’লীগের দু’গ্র“পের সংঘর্ষে আহত ২৫
ঝিনাইদহে গতকাল আওয়ামী লীগের দু’গ্র“পের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আয়ুব ও মোস্তফাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বেলা ১১টায় সদর উপজেলার বাজার গোপালপুর গ্রামের বাজারে স্থানীয় আ’লীগের দুটি গ্র“প আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংষর্ঘে লিপ্ত হয়।
"বন্দুকযুদ্বে" আমিন বাজারের গাংচিল বাহিনীর দুইজন নিহত
সাভারের আমিন বাজারের একটি ইট ভাটার পাশে গতকাল ভোরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রাজধানীর সাভার ও মিরপুরের ত্রাস বলে পরিচিত গাংচিল বাহিনীর আঞ্চলিক কমান্ডার নয়ন ও অখিল নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে ১১ রাউন্ড গুলিসহ দুটি পিস্তল উদ্ধার করেছে। খুলনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) নেতা রাহাত (৩৫) নিহত হয়েছেন। গত মঙ্গলবার গভীররাতে জেলার রূপসা উপজেলার আইচগাতী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি সার্টারগান, ৩ রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড ব্যবহৃত গুলি উদ্ধার করে।
রাজশাহীতে আওয়ামী লীগের সন্ত্রাষীদের কোটি টাকার টেন্ডার ছিনতাই
রাজশাহীতে আওয়ামী লীগ সন্ত্রাসীরা পশ্চিমাঞ্চল রেলওেয় সদর দফতেরর প্রায় এক কোটি টাকার টেন্ডার ছিনতাই করে নিয়ে গেছে। মঙ্গললবার দুপুরে রেলওেয় ভবেনর রাজশাহী প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দফতের এ টেন্ডার ছিনতাইেয়র ঘটনা ঘটে বলে জানা গেছে।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বদলির হুমকি মেয়রের
কারণ মেয়ে জিপিএ-৫ পায়নি
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে বদলি করার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনরায় নিরীক্ষার পরও তাঁর মেয়ে জিপিএ-৫ না পাওয়ায় মেয়র চেয়ারম্যানকে হুমকি দেন। বোর্ড সুত্রে জানা গেছে, এই বোর্ডের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে দুই হাজার ৩০০ শিক্ষার্থী উত্তরপত্র পুনর্নিরীক্ষার আবেদন করে। এর মধ্যে আট শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফল পরিবর্তন হয় মোট ২৩ জনের। আবেদনকারীদের মধ্যে মেয়রের মেয়েও ছিল। সে শহরের পিএন সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.৫৬ পেয়েছে। সুত্র জানায়, গত ২২ জুন নিয়ম অনুযায়ী তার পরীক্ষার উত্তরপত্র পুনর্মুল্যায়নের জন্য পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করা হয়। এরপর মেয়রের পক্ষ থেকে লোক পাঠিয়ে বোর্ডের চেয়ারম্যানকে উত্তরপত্রটি ভালো করে দেখার জন্য বলা হয়। উত্তরপত্র পুনর্মুল্যায়নের পর দেখা যায়, বাংলায় ‘এ মাইনাস’ এবং ইংরেজি, গণিত ও রসায়নে ‘এ’ পাওয়ার কারণে সে জিপিএ-৫ পায়নি। উত্তরপত্র পুনর্মুল্যায়নেও তার গ্রেড পয়েন্টের কোনো পরিবর্তন হয়নি। এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক দ্বীপকেন্দ্রনাথ দাশ প্রথম আলোকে বলেন, মেয়র ১৮ আগস্ট রাত ১১টা ৪৮ মিনিটে মোবাইলে ফোন করে ‘কাজটি করে দিলেন না কেন’ বলে তাঁর সঙ্গে অশোভন কথাবার্তা বলেন। রাত ১১টা ৫৬ মিনিট পর্যন্ত মেয়র তাঁর সঙ্গে এভাবেই কথা বলেন। গত মঙ্গলবার বিকেলে দ্বিতীয় দফা ফোন করে মেয়র তাঁকে রাজশাহী থেকে বদলি করার কথা বলেন। এ ব্যাপারে মেয়র খায়রুজ্জামানের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে চাননি। ক্ষিপ্ত হয়ে তিনি বলেন, ‘হাতে কলম আছে, যা খুশি তাই লেখ।’ বিষয়টি শিক্ষামন্ত্রী নুরুল ইসলামকে জানানো হয়েছে। তবে এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী কোনো মন্তব্য করেননি।
সূত্রঃ দৈনিক পত্রিকাসমূহ
মন্তব্যঃ "আওয়ামী লীগ ক্ষমতায় গেলে ক্রশফায়ারের মত অমানবিক কাজ কখনই করবেনা" - সৈয়দ আশরাফ।
আজ এই পর্য্যন্তই।
- Forums:
JUST VIEWED
Last viewed:
- বিডিআর বিদ্রোহ,সেনা-তদন্তের রিপোর্ট|
- বিডিআর ঘটনা এবং কিছু স্বগত সংলাপ
- বিডিআরে হত্যাকান্ড: বিদ্রোহের প্রস্তুতি অনেক দিনের; শেষ বৈঠক ঘটনার দিন সকালে
- বিচারের নৌকা পাহাড় বাইয়্যা যায়!
- ২১শে ফেব্রুয়ারি নিয়ে কিছু প্রাসংগিক ভাবনা
- বিএনপি নামের দানব
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- India, oh India....!!!
- বানিজ্য মন্ত্রীর অবাধ বানিজ্য
- বাকশাল এবং সমসাময়িক বিশ্ব
- বাউল সম্রাট শাহ আব্দুল করিম গুরুতর অসুস্থ
- বাংলাদেশে বিডিআর বিদ্রোহের প্রেক্ষাপটে ভারতের বিমান বাহিনী এ্যাকশনের জন্য প্রস্তুত |
- Join Ami Bangladeshi
- বাংলাদেশের আভ্যন্তরীন রাজনীতিতে ভারত ইস্যু
- বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে কারা লাভবান হতে চায়?
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- তৃপ্ত বিএনপি অতৃপ্ত সরকার
1 day 13 hours ago - ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
3 weeks 1 day ago - ড্রাইভার আজম কোথায় ...
3 weeks 1 day ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
5 weeks 1 day ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
5 weeks 1 day ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
5 weeks 3 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
5 weeks 3 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 4 days ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 6 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
6 weeks 2 days ago






Post new comment