Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

বাউল সম্রাট শাহ আব্দুল করিম গুরুতর অসুস্থ

আমি নিশ্চিত, এ বাউলের গান রিমেক করে অনেকে অনেক পয়সা কামিয়েছে, কিন্তূ আজ তাকে দেখার এমন কেউ নেই। এ বড় দুঃখজনক। বাউল কবিদের গান, যাদের অনেকেই নিস্ব হয়ে পথে পথে ঘুরে বেড়ান, হাইটেক সাউন্ডে রিমেক করে লাখ লাখ টাকা কামাচ্ছে মিউজক ইন্ডাষ্ট্রী। এর কোন অংশ আদৌ মূল লেখক এবং গায়কদের পকেটে যায় কিনা সন্দেহ। অথচ পশ্চিমা দুনিয়ায় এর ঠিক উলটোটাই স্বীকৃত।

সিলেট, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসাধীন বাউল সম্রাট শাহ আব্দুল করিমের শারীরিক অবস্থার আরও আবনতি হয়েছে।

সিলেটের একটি ক্লিনিকে চিকিৎসাধীন আব্দুল করিমকে শুক্রবার দুপুর থেকে লাইফসাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।

করিমের একমাত্র ছেলে শাহ নূর জালাল শুক্রবার রাত সাড়ে নয়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার বাবা গত ৩ সেপ্টেম্বর থেকে সিলেট নগরীর নূরজাহান পলি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। শুক্রবার সকালে হঠাৎ করে তার অবস্থার অবনতি হলে দুপুর থেকে তাকে লাইফসাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।" তার বাবার আশু আরোগ্য কামনা করে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বাউল সম্রাট ওই ক্লিনিকের মেডিসিন বিভাগের চিকিৎসক ফয়সাল আহম্মেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।

ফয়সাল আহম্মেদ শুক্রবার রাত সাড়ে নয়টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাউল সম্রাট শ্বাসকষ্ট, কিডনির জটিলতা, ফুসফুসে ইনফেকশন এবং বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন। তাকে বর্তমানে সার্বক্ষণিক পর্যবেক্ষনে রাখা হয়েছে।"

১৯১৬ সালের ১৫ ফেব্র"য়ারি সুনামগঞ্জের কালনী নদীর তীরে উজানধল গ্রামে জন্ম নেন শাহ আব্দুল করিম। ২০০১ সালে তিনি একুশে পদক লাভ করেন।

চলে গেলেন এই মরমী বাউল।

ভক্তদের শোক সাগরে ভাসিয়ে আজ চলে গেলেন এই বাউল গায়ক। আত্মার শান্তি হউক। গানে গানে হাজার বছর বেচে থাকুক আমার প্রিয় এই মানুষটা।

আত্মার শান্তি কামনা করছি

জনাব আব্দুল করিমের আত্মার শান্তি কামনা করছি।

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla

JUST VIEWED

Last viewed: