প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে এত আয়োজন!
দৈনিক প্রথম আলো হতে সংগৃহীতঃ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
মজিবুর রহমান ফকির স্বাস্থ্য প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ার পর আজ শনিবার প্রথম তাঁর নির্বাচনী এলাকা ময়মনসিংহের গৌরীপুরে আসছেন। মন্ত্রী হওয়ার পর স্থানীয় সাংসদের আগমন উপলক্ষে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পাঁচ দিন ধরে নির্মাণ হচ্ছে তোরণ। বিভিন্ন সুত্র থেকে পাঁচ শতাধিক তোরণ নির্মাণের তথ্য পাওয়া গেছে।
গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সাদেকুর রহমান জানান, নির্বাচনী এলাকায় প্রবেশের মুখে চায়না মোড়ে প্রায় এক হাজার মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেট কার শোভাযাত্রার জন্য প্রস্তুত রয়েছে। এদিকে তোরণ নির্মাণ করতে গিয়ে স্থানীয় ডেকোরেটরের কর্মীরা হিমশিম খাচ্ছেন। পার্শ্ববর্তী উপজেলা,ময়মনসিংহ সদর ও পাশের জেলা নেত্রকোনার পূর্বধলা ও কেন্দুয়া উপজেলা থেকে সাজসজ্জার সরঞ্জাম ও শ্রমিক আনা হয়েছে। তোরণ নির্মাণের জন্য বাঁশের চাহিদা মেটাতে পারছেন না বাঁশ ব্যবসায়ীরা। দাম দ্বিগুণ হওয়ার পরও বাজারে বাঁশ নেই। আশপাশের কয়েক গ্রাম থেকে কাঁচা বাঁশ এনে চারটি খুঁটি দিয়ে কোনোরকমে তোরণ তৈরি করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসায়ী সংগঠন, ক্লাব, মৎস্য খামার ছাড়াও ব্যক্তিগত পরিচয়েও তোরণ নির্মিত হয়েছে। যাঁরা তোরণ নির্মাণ করতে পারেননি তাঁরা পোস্টারে প্রতিমন্ত্রীর ছবির পাশে নিজের ছবি ছাপিয়ে দেয়ালে সেঁটে দিয়েছেন। বাঁশ ব্যবসায়ী জসুমদ্দিন বলেন, প্রতিটি ১২০ টাকা করে তিনি দুই শতাধিক বাঁশ বিক্রি করেছেন। সাধারণত এই বাঁশ ৬০-৭০ টাকা করে বিক্রি হয়। বিক্রেতা আহাম্মদ, আব্দুল হাই ও এনামুল প্রতিমন্ত্রীর আগমন উপলক্ষে বাঁশ বিক্রি করে বেশ কিছু টাকা উপার্জনের কথা স্বীকার করেছেন। গৌরীপুরের হাউজ ডেকোরেটরের মালিক মাহাবুব বাঁশমহালে বসে প্রথম আলোকে বলেন, ‘প্রথমে ২৯টি এবং পরে বিশেষ অনুরোধে ১২টি তোরণ নির্মাণের দায়িত্ব নেওয়ার পর বাজারে বাঁশ পাওয়া যাচ্ছিল না। তবে বাঁশের জোগান দেওয়ার আশ্বাস পেয়ে পরে আরও ১২টি তোরণ তৈরির কাজ নিয়েছি।’ স্থানীয় স্বজন ডেকোরেটরের শ্রমিক মানিক, সোহাগ, রিংকু ও মাহাবুব জানান, তোরণ বানাতে গিয়ে তিন রাত চার দিন ধরে তাঁদের গোসল, খাওয়া ও ঘুম নেই। তার পরও কিছু কাজ বাকি রয়েছে।
প্রতিমন্ত্রী মজিবুর রহমানের যাত্রাপথে তোরণ নির্মাণের জন্য পার্শ্ববর্তী জেলা ও উপজেলা থেকেও ২৫-৩০টি ডেকোরেটরের লোকজন এ ‘মহা-আয়োজনে’ অংশ নিচ্ছে। গৌরীপুরের শাহগঞ্জ এলাকায় তোরণ বানাতে এসেছে নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিল্লাল ডেকোরেটরের লোকজন। এই ডেকোরেটরের মালিক শহীদুল ইসলাম বলেন, বিভিন্ন সরঞ্জাম ও বাঁশের অভাবে তোরণ নির্মাণ করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে গৌরীপুরের আনাচে-কানাচে সাজসজ্জার বিশাল আয়োজন হলেও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টিই গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত সাজানো হয়নি।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধুভুষণ দাস জানান, প্রতিমন্ত্রী আজ গৌরীপুর সাব রেজিস্ট্রার অফিস উদ্বোধন ও সাবেক সাংসদ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করবেন। সেখান থেকে ময়মনসিংহ সদরে ফেরার পথে শ্যামগঞ্জ বাজারে একটি পথসভা করবেন। এই বিশাল আয়োজন সম্পর্কে স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের প্রতিক্রিয়া জানতে গতকাল বিকেলে তাঁর মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ করেননি। পরে তাঁর এপিএস আব্দুল কুদ্দুসকে ফোন করলে তিনি জানান, প্রতিমন্ত্রী ময়মনসিংহ প্রেসক্লাবে বক্তৃতা করছেন।
- Forums:
JUST VIEWED
Last viewed:
- পুরনো বোতলে নতুন মদ (বাংলদেশী মদ ছেড়ে এবার বাঙ্গালী মদ)
- পিয়ানো বাদক!
- ভারত সফর শতভাগ সফল নয়া দিগন্ত উন্মোচন হয়েছে
- নোটের উপর শেখের ছবি, a sign of perfect failure
- নৈনীতলার ননী গোপালের নবদ্বীপ যাত্রা!!!
- নেংটা রাজনীতির বেসূরা অটোপসী
- নিজামী-আমিনী-সাকা চৌ-খালেদার জন্য 'ভালবাসার' ভিডিও পত্র
- নিউইয়র্কে রিকশা চালকের আয় দিনে ৪০০ ডলার!
- নর্দমায় ভরা বসন্ত
- ধীরে ম খা আলমগীর, ধীরে...
- ধর্ম-নিরপেক্ষতার সহজ সরল পাঠ।
- দেশ আমার মাটি আমার
- ছাত্রলীগ নেতাকর্মীদের চাকরি দিতে হবে...
- দেশ আবারো সাংবিধানিক এক প্রত্যাখ্যাত পরিবর্তনের পথে?
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া - সত্য-মিথ্যার দিনরাত্রি।
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- তৃপ্ত বিএনপি অতৃপ্ত সরকার
1 day 13 hours ago - ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
3 weeks 1 day ago - ড্রাইভার আজম কোথায় ...
3 weeks 1 day ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
5 weeks 1 day ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
5 weeks 1 day ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
5 weeks 3 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
5 weeks 3 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 4 days ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 6 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
6 weeks 2 days ago





বাঁশ সাশ্রয় করুন
বাঁশ দিয়ে তোরণ না বানিয়ে প্রতিমন্ত্রীর পশ্চাতদেশে বাঁশ দেয়া হোক।
তা যা বলেছেন!
শালাদের ভাল শিক্ষা হত
অপ্রাসংগিক
Post new comment