নেংটা রাজনীতির বেসূরা অটোপসী
বাংলাদেশের রাজনীতিতে একজন মইন উদ্দিন আর একজন ফকরুদ্দিনের আগমন কতটা প্রয়োজন ছিল সময়ই তা প্রমান করবে। আজ হিসাবের মারপ্যাচে হাজারো আসমানী সমীকরনে চাপা দেয়ার চেষ্টা চলছে পতিত রাজনীতির ঘন কালো অধ্যায়কে। গত ৩৮ বছর বাংলাদেশে রাজনীতি বলতে যা চর্চা করা হয়েছে তা কোন অবস্থায় রাজনীতির সংজ্ঞায় প্রতিস্থাপন করা যায়না, তা ছিল শুধুই পেট আর পকেটনীতির উলঙ্গ প্রদর্শনী। খালেদা জিয়া, এরশাদ আর হাসিনাকে যদি রাজনীতিবিদ আখ্যায়িত করা হয় তা হবে পৃথিবীর বিভিন্ন দেশে নিবেদিত রাজনীতিবিদ্দের জন্য এক ধরনের অপমান। একজন অষ্টম শ্রেনী অকৃতকার্য গৃহবধুকে দল বাচানোর তাগিদে রান্নাঘর হতে টেনে এনে দেশ এবং রাস্ট্রকে বর্গা দেয়ার নাম রাজনীতি হতে পারেনা, তা শ্রেফ দেশ নিয়ে জুয়া খেলা। এবং এ তামাশা জাতিকে উপহার দিয়েছে একদিকে ইস্কান্দর, শামীম, তারেক, ককো, সৈয়দা তৈয়বার মত লুটেরা আত্মিয়দের, অন্যদিকে বাবর, হুদা, সিরাজ, মওদুদ আর লালু ভুলুদের মত হাজার হাজার প্রফেশনাল ডাকাতদের। চুরি আর লুটপাটের দৌড়ে পিছিয়ে পরে শেখ হাসিনা রাজনীতির নামে যা করেছিলেন তা ছিল লাগামহীন উন্মাদনা। লাগাতার হরতাল, লগি-বৈঠার তান্ডব আর আগুনে পুড়িয়ে বাস যাত্রীদের কয়লা বানানোর রাজনীতি কোন সূস্থ রাজনীতিবিদের মগজ হতে বেরুতে পারেনা। ছাউনির ডাকাত এরশাদ হচ্ছেন সেই রাজনীতিবিদ যাকে চুরির দায়ে দেশের সর্বোচ্চ আদালত সাজা দিয়েছিল এবং তিনি সে শাস্তির মেয়াদ শেষে আবারও ফিরে এসেছেন খালেদা-হাসিনা রাজনীতির নিয়ামক শক্তি হতে। এর চেয়ে লজ্জাজনক ঘটনা বিশ্ব রাজনীতির ইতিহাসে দ্বিতীয়টা খূঁজলে পাওয়া যাবে বলে মনে হয়না।
আজকে ছাত্র এবং শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমাদের সামনে ভেসে উঠে একদল এজিদ যারা হাতিয়ার নিয়ে একে অন্যকে ধাওয়া করছে, লাল নীল আর হলুদ রংধারী শিক্ষক যারা জ্ঞানের বদলে ছাত্রদের শিরায় ঢুকিয়ে দিচ্ছে সন্ত্রাষ, চাঁদাবাজি সহ দলীয় ভৃত্যগীরির ভয়াবহ বিষ। দেশের বিচার ব্যবস্থা দলীয় ভৃত্যদের পদচারনায় করা হয়েছে দলিত মথিত, আইনের শাষনকে বদলে দেয়া হয়েছে দলীয় শাসনে। রাষ্ট্রীয় সম্পত্তি ভাগাভাগির দৌড়ে নিজকে বঞ্চিত ভেবে হাসিনা তার কুটচালকে আর্ন্তজাতিকায়ন করেছেন র্নিলজ্জের মত; ছেলে, মেয়ে, বোন এবং সহায়-সম্পত্তি সহ সব বিদেশে পাচার করে উনি বাংলাদেশকে বানিয়ে ফেলেছেন দুধালো গাভি। অপরাজনীতির এই ভয়াল থাবার কারনেই জাতি হিসাবে আমাদের পরিচিতি র্দুনীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে।
বাংলাদেশের সবচেয়ে অর্গানাইজড্ ক্রাইম সিন্ডিকেটের অপরনাম জামায়েত ইসলাম। এরা দাড়ি আর মুখে ইসলামী বুলির আড়ালে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে তথাকথিত জেহাদের জন্যে। খালেদা জিয়ার অপশাষনকে পূঁজি করে তাকে সত্যিকার অর্থে পুতুল বানিয়ে ব্যবহার করে গেছে ক্ষমতার ৫টা বছর। এই ভয়াবহ দানব ইতিমধ্যে শাখা প্রশাখা বিস্তার করে এমন শক্তি সঞ্চয় করেছে যার মূল্য জাতিকে একদিন দিতে হতে পারে চরমভাবে।
চড়াই উৎড়াই শেষে দেশে আবারও ফিরে এসেছে কথিত গণতান্ত্রিক রাজনীতি। এখান হতে বাংলাদেশ কোন পথে যাবে তা বাংলাদেশীদেরকেই ঠিক করতে হবে। রাজনৈতিক ব্যর্থতার জড়ায়ূতে জন্ম নেয়া সময় এবং চাহিদার ফসল মউআ/ফউআদের বিচার নিয়ে মাতামাতির আগে রাজনীতিবিদ্দের উচিৎ আয়নায় নতুন করে নিজদের চেহারা দেখে নেয়া। তা হলে ভবিষতে নতুন ফকরুদ্দিন-মইনউদ্দিন গংদের উত্থানই শুধু ঠেকানো যাবেনা, পাশাপাশি নিজদের রক্ষা করা যাবে জেল-হাজতের কালিমা হতে। দেশে আইনের শাষন নিশ্চিত পূর্বক বিচার ব্যবস্থা দলীয় ভৃত্যদের হাত হতে মুক্তকরা গেলে রাজনৈতিক সুবিধায় অর্থনীতিকে ধর্ষন করার সাংস্কৃতি চীরতরে কবর দেয়া সম্ভব হবে। এমন একট সূস্থ বিচার ব্যবস্থায় শুধু রাজনীতিবিদ কেন মউআ/ফউআদের মত বন্দুক-কামানধারী অবৈধ ক্ষমতাসীনদেরও আনা যাবে আইনের আওতায়। এর নামই রাজনীতি, সূস্থ এবং গণতান্ত্রিক রাজনীতি।
- WatchDog's blog
- 1603 reads
-
JUST VIEWED
Last viewed:
- নিজামী-আমিনী-সাকা চৌ-খালেদার জন্য 'ভালবাসার' ভিডিও পত্র
- নিউইয়র্কে রিকশা চালকের আয় দিনে ৪০০ ডলার!
- নর্দমায় ভরা বসন্ত
- ধীরে ম খা আলমগীর, ধীরে...
- ধর্ম-নিরপেক্ষতার সহজ সরল পাঠ।
- দেশ আমার মাটি আমার
- ছাত্রলীগ নেতাকর্মীদের চাকরি দিতে হবে...
- দেশ আবারো সাংবিধানিক এক প্রত্যাখ্যাত পরিবর্তনের পথে?
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া - সত্য-মিথ্যার দিনরাত্রি।
- দিন বদলের শপথ এবং দেশের স্বার্থ।
- দিন বদলের দিন
- দিন বদলের ছ’মাস বাংলাদেশের সর্বনাশ
- দিনবদলের চেহারায় মহাজোটেই শংকা |
- দারিদ্র বিমোচন - A Phantom of the Opera বাংলাদেশ ষ্টাইল!
- ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে...
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- তৃপ্ত বিএনপি অতৃপ্ত সরকার
1 day 13 hours ago - ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
3 weeks 1 day ago - ড্রাইভার আজম কোথায় ...
3 weeks 1 day ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
5 weeks 1 day ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
5 weeks 1 day ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
5 weeks 3 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
5 weeks 3 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 4 days ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 6 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
6 weeks 2 days ago





Comments
Post new comment