ধীরে ম খা আলমগীর, ধীরে...
সংবাদে প্রকাশ বিএনপি নেতা এবং প্রাক্তন পানি সম্পদ মন্ত্রী মেজর (অব) হাফিজের বিরুদ্বে ২১,০০০ (একুশ হাজার) কোটি টাকা র্দুনীতির অভিযোগ আনতে যাচ্ছে সরকারী প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটি। প্রশ্ন জাগা স্বাভাবিক, ব্যক্তিগতভাবে মেজর হাফিজ কত টাকার মালিক! কথিত ২১,০০০ কোটি টাকার একটা সামান্য অংশও যদি এই নেতা নিজ পকেটে পূরে থাকনে তার যে অংক দাড়াবে বাংলাদেশের বেশ ক’টা বানিজ্যিক ব্যাংকের ভলট্ একসাথে টাকার নদীতে ভাসানো সম্ভব হবে। হঠাৎ করে সংসদীয় কমিটিগুলি র্দুনীতির বিরুদ্বে কেন জেহাদে নেমে গেল তার একটা যুৎসই কারণ জানার জন্যে উচুমাপের একজন আওয়ামী নেতার সাথে দেশে কথা বল্লাম। নেতা যা বল্লেন তা শুনে একটু ভ্যবাচেকা খেয়ে গেলাম। আমার ধারণা ছিল, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের কাছে রাজনৈতিক দলগুলো এমনটাই বোধহয় মুচলেকা দিয়েছিল, ক্ষমতায় গেলে সংসদীয় কমিটিগুলোকে জীবিত করে র্দুনীতি বিরোধী অভিযান অব্যাহত রাখবে। শুরুটা মহিউদ্দিন খান আলমগীরকে দিয়ে, প্রাক্তন এই আমলা র্দুনীতি কমিশনের বিরুদ্বে এমনভাবে কোমড়ে গামছা প্যাচিয়ে নেমে গেলেন যেন এই কমিশনই ছিল র্দুনীতির গডমাদার। হাসান মাসুদ চৌধূরী সহ কমিশনের বাকি সদস্যদের পারলে গলায় গামছা দিয়ে হাজির করান সংসদীয় কমিটির সামনে! এবার এই অতি-বিপ্লবী নেতা রাজনৈতিক প্রতিপক্ষ হাফিজের বিরুদ্বে অভিযোগ আনছেন এমন একটা অংকের, যার পরিমান হজম করা যে কারও পক্ষে কষ্টকর। গতকাল ঘটে গেল এর চেয়েও অদ্ভূদ এক ঘটনা; প্রধানমন্ত্রীর সংস্থাপন বিষয়ক উপদেষ্টা জনাব এইচ টি ইমামকে সংসদীয় কমিটিতে তলব করা হয়েছে নিম্ন আদালতের দু'জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কারনে। আসুন, রিওয়াইন্ড করে ফিরে যাই ঘটনার প্রেক্ষাপটে। নিম্ন আদালতের দু'জন বিচারক অনেকটা বর্তমান প্রধানমন্ত্রীর লগি-বৈঠা সন্ত্রাষী আদেলে নিজদের দাবি আদায় করতে গিয়ে সচিবালয় তোলপাড় করে ফেলেন। নিজ আবিস্কৃত হাতিয়ারের তীব্রতায় ব্যাথিত হয়ে প্রধানমন্ত্রী তলব করেন উনার উপদেষ্টা মাহমুদ সাহেবকে। রায়? চাটিবাটি গোল করে এখনই বিদায় নিতে হবে বিচারকদ্বয়কে। তাই হল, পত্রপাঠে বিদায় দেয়া হল তাদের। এর পরের ঘটনাগুলো ঘটে গেল অতিদ্রুত; বিচারকদ্বয় ক্ষমা চাইলেন, পাশাপাশি এ ধরনের চাকরীহরনে প্রধানমন্ত্রীর ক্ষমতায় পাওয়া গেল আইনী গলদ। দু'দিন না যেতেই বিচারকদের পূনঃবহাল করা হল। সব ভাল যার শেষ ভাল, এ ক্ষেত্রে তাই হল। কিন্তূ মাঝখানে বাধ সেদে বসলেন সংসদীয় কমিটির নব্য ব্যাঘ্র, মহাশয় সুরঞ্জিত সেন গুপ্ত। ইমাম সাহেবকে জানালেন, বিচারক বিদায়ে উনার ইমামতী ছিল অন্যায়, অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ, সুতরাং হাজির হতে হবে কমিটির সামনে!
যাইহোক, আওয়ামী নেতার সাথে আলাপ করে জানা গেল র্দুনীতির বিরুদ্বে জেহাদ ফেহাদ একেবারেই ফাও কথা, আসলে দলটির হোমরা চোমরা নেতাদের অনেকেই মন্ত্রীত্ব না পেয়ে বেজায় নাখোশ। ম খা আলমগীর এবং সূরঞ্জিত বাবু এই নাখোশ নেতাদের অন্যতম। সংসদীয় কমিটির ঘাড়ে বন্দুক রেখে একদিকে এই ধূর্ত আমলা একঢিলে অনেক পাখী শিকার করতে চাইছেন। প্রথমত; বছর ধরে জেলের ভাত খাওয়ার প্রতিশোধ, দ্বিতীয়ত; মন্ত্রীত্ব না পাওয়ার জ্বালা, তৃতীয়ত; নিজের অপরাধগুলি ধামাচাপা দেয়া। অন্যদিকে সূরঞ্জিত বাবু সদ্য সমাপ্ত আওয়ামী লীগের কাউন্সিলে তাকে ঘর-জামাই বানানোর প্রতিশোধ নিতে সূযোগ খুজছেন নিজ নেত্রীর বিরুদ্বে।
আদালত কর্তৃক শাস্তি প্রাপ্ত একজন রাষ্ট্রদ্রোহী আমলার র্দুনীতির বিরুদ্বে এ হেন তেজী মনোভাব আওয়ামী লীগের জন্যে ব্যকফায়ার করতে বাধ্য। কোন আবস্থাতেই আদালতে মেজর হাফিজের ২১,০০০ কোটি টাকার জালিয়াতি প্রমান সম্ভব হবেনা, অন্যদিকে হাসান মাসুদ গংদের গায়ে হাত দিতে গেলেও প্রয়োজন হবে সংবিধান সংশোধনের। ইতিমধ্যে জমির উদ্দিন এন্ড দেলোয়ার গং বুড়ু আংগুল দেখিয়ে প্রত্যাখান করেছে সংসদীয় কমিটির তলব। ফাকা মাঠে ঘন ঘন গোলাগুলি করে ম খা আলমগীরের দল ইতিমধ্যে নিজদের ঠুনকো জগন্নাথের খাতায় নাম লিখিয়ে ফেলেছেন। এ ধরনের অতি গর্জনের পাগলা ঘোড়ায় চড়ে আলমাগীর এবং সূরঞ্জিত বাবুরা মন্ত্রীত্ব ফিরে পাবেন কিনা তা নেত্রী হাসিনাই বলতে পারবেন, কিন্তূ উনারা যে পথে এই মিশন একমপ্লিশ করতে চাচ্ছেন তার প্রথম বলি হবে সেই র্দুনীতি, যার নামে নিজেরা গডফাদার সাজতে চাইছেন।
- Tag this post:
- WatchDog's blog
- 961 reads
-
JUST VIEWED
Last viewed:
- ধর্ম-নিরপেক্ষতার সহজ সরল পাঠ।
- দেশ আমার মাটি আমার
- ছাত্রলীগ নেতাকর্মীদের চাকরি দিতে হবে...
- দেশ আবারো সাংবিধানিক এক প্রত্যাখ্যাত পরিবর্তনের পথে?
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া - সত্য-মিথ্যার দিনরাত্রি।
- দিন বদলের শপথ এবং দেশের স্বার্থ।
- দিন বদলের দিন
- দিন বদলের ছ’মাস বাংলাদেশের সর্বনাশ
- দিনবদলের চেহারায় মহাজোটেই শংকা |
- দারিদ্র বিমোচন - A Phantom of the Opera বাংলাদেশ ষ্টাইল!
- ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে...
- ডিভি লটারি ২০১১ এর রেজিস্ট্রেশন শুরু শুক্রবার
- জয় হোক...জয় হোক...
- জেনারেল মইন গনতান্ত্রিক চেতনাকে দুপায়ে দলিত-মথিত
- জেনারেল মইন অধ্যায়...
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- তৃপ্ত বিএনপি অতৃপ্ত সরকার
1 day 13 hours ago - ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
3 weeks 1 day ago - ড্রাইভার আজম কোথায় ...
3 weeks 1 day ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
5 weeks 1 day ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
5 weeks 1 day ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
5 weeks 3 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
5 weeks 3 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 4 days ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 6 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
6 weeks 2 days ago





Comments
Post new comment