ঢেকি স্বর্গে গিয়েও ধান ভানে...
এক কাতারে বিএনপি-আওয়ামিলীগ, তবুও দুই পক্ষের মধ্যে উত্তেজনা
আবুল বাশার নূরু: ঐক্যবদ্ধ আন্দোলন করার ব্যাপারে বিএনপির আহ্বান আওয়ামী লীগ নাকচ করে দিলেও গতকাল জাতীয় সংসদ ভবন এলাকার বিশেষ আদালতের সামনে দুই দলের নেতাকর্মীরা একই কাতারে দাঁড়িয়েছিলেন। কারাবন্দি খালেদা জিয়া ও শেখ হাসিনার মুক্তি দাবি জানান তারা। সাবেক দুই প্রধানমন্ত্রীর রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিএনপি ও আওয়ামী লীগ নেতাকর্মীরা একই সঙ্গে আল্লাহপাকের দরবারে মোনাজাত করেন। বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এই প্রথমবারের মতো এক কাতারে সামিল হলেও তাদের মধ্যে দফায় দফায় উত্তেজনা দেখা দিয়েছিল। কর্তব্যরত পুলিশের সঙ্গেও দুই দলের নেতাকর্মীদের উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটে। কিন্তু উপস্থিত দুই দলের শীর্ষ নেতাদের হস্তক্ষেপে শেষ পর্যন্ত কোনো ধরনের অঘটন ঘটেনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নাইকো মামলা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বার্জ মাউন্টেট দুর্নীতি মামলায় গতকাল বিশেষ আদালতে হাজির করা হয়। সকাল ৯ টার পর থেকেই আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা বিশেষ আদালতের সামনের রাস্তায় জড়ো হতে থাকে। দুই দলের নেতাকর্মীদের জড়ো হতে দেখে সতর্ক অবস্থান নেয় পুলিশ। উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা দুই দলের নেতাকর্মীদের দূরে সরিয়ে দেন। মনিপুরিপাড়ার সামনে রাস্তার ফুটপাতে সারিবদ্ধভাবে অবস্থান নেয় বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীরা। অনেকের বুকে লাগানো ছিল খালেদা জিয়া ও শেখ হাসিনার ছবি। দুই দলের নেতাকর্মীদের একই কাতারে দাঁড়ানোর ছবি তুলতে ব্যস্ত হয়ে উঠেন গণমাধ্যমকর্মীরা। এসময় আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের দূরে গিয়ে অবস্থান নেয়ার অনুরোধ জানান। এতে ক্ষুব্ধ হয়ে উঠে বিএনপি নেতাকর্মীরা। শুরু হয় দুইপক্ষের মধ্যে অশী-ল বাক্য বিনিময়। যুব মহিলা লীগ ও মহিলা দলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় উত্তেজনা শুরু হয়। বিএনপির যুগ্ম মহাসচিব সেলিমা রহমান ও মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ নিজ নিজ নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা চালান। বেলা বারটার দিকে আওয়ামী লীগ নেতাকর্মীরা সংসদ ভবন এলাকা ছেড়ে চলে যান। পরে এলাকা ত্যাগ করেন বিএনপি নেতাকর্মীরা।
- Forums:
JUST VIEWED
Last viewed:
- ডিভি লটারি ২০১১ এর রেজিস্ট্রেশন শুরু শুক্রবার
- জয় হোক...জয় হোক...
- জেনারেল মইন গনতান্ত্রিক চেতনাকে দুপায়ে দলিত-মথিত
- জেনারেল মইন অধ্যায়...
- জিয়া বাকশাল সমর্থন করেছিলেন : মোজাফফর আহমেদ
- জাতিসঙ্ঘ শান্তি মিশন থেকে বাংলাদেশী সৈন্যদের বহিষ্কার দাবি
- জলিল সাহবের রাজনৈতিক মৃত্যুর ইতিকথা
- জলিলের জন্যে কাফনের কাপড়...
- Join Ami Bangladeshi
- জন্ম যখন আজন্ম পাপ
- "জননেত্রী"(!) হাসিনা।
- জংগীবাদের দিনরাত্রি
- ছোট হয়ে আসছে আমাদের পৃথিবী
- ছাত্রলীগের উপর হতে অন্যায় এবং অবৈধ চাপ তুলে নেয়া হোক
- ছাত্ররাজনীতির আসল চেহারা
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- তৃপ্ত বিএনপি অতৃপ্ত সরকার
1 day 13 hours ago - ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
3 weeks 1 day ago - ড্রাইভার আজম কোথায় ...
3 weeks 1 day ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
5 weeks 1 day ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
5 weeks 1 day ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
5 weeks 3 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
5 weeks 3 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 4 days ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 6 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
6 weeks 2 days ago





Post new comment