খুলনায় কথিত বন্দুকযুদ্ধে নিহতকে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার
খুলনায় কথিত বন্দুকযুদ্ধে নিহতকে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার
Sat, Oct 10th, 2009 10:22 pm BdST
খুলনা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনার ডুমুরিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত নিরাপদ বৈরাগীর মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ডুমুরিয়ার খর্ণিয়া ইউনিয়নের রানই গ্রামের শ্মশানে তার মরদেহ দাহ করা হয়।
খুলনা জেলা প্রশাসক এন এম জিয়াউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিরাপদ বৈরাগীর মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করা হয়। তবে রাত হওয়ায় নিয়মানুযায়ী বিগল বাজানো হয়নি।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাউজুল কবীর জানান, ১০/১২ জন মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষের উপস্থিতিতে নিরাপদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়। উপজেলা প্রশাসন এ আয়োজন করে।
ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুন্নবী খোকা জানান, যুদ্ধকালীন কমান্ডার নুরুল ইসলাম মানিকের পাঠানো তালিকায় নিরাপদ'র নাম ৩১ নম্বরে ছিল।
ডুমুরিয়া উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম মানিক বলেন, নিরাপদ বৈরাগী একজন ভূয়া মুক্তিযোদ্ধা। বিগত সরকারের আমলে তার নাম তালিকাভুক্ত করা হয়।
ডুমুরিয়া উপজেলার রানাই গ্রামে শুক্রবার ভোররাতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন নিরাপদ বৈরাগী।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফাউজুুল কবীর জানিয়েছিলেন, নিরাপদ চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ডুমুরিয়া থানায় হত্যার অভিযোগে দুটিসহ ছয়টি মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২২২ ঘ.
- Forums:
JUST VIEWED
Last viewed:
- খাল কেটে কুমির আনল বাংলাদেশ ক্রিকেট
- খালেদা জিয়ার জন্মদিনঃ ডকুমেন্ট
- ক্রশফায়ার, রাজনীতির ব্যর্থতা না ব্যর্থতার রাজনীতি?
- এক সশস্ত্র নেত্রীর উপাখ্যান, কুষ্টিয়া আওয়ামী লীগের নেত্রী একে ৪৭সহ গ্রেপ্তার
- মাফিয়া চুন্নি যেভাবে কোটিপতি
- History of American Sign Language
- News Archive
- রংপুরের চতরা ইউনিয়ন বনাম কোপেনহেগেনের বিশ্ব জলবায়ু সন্মেলন...
- Crime & Punishment, No1 - Pobon (Son of Delwar Hossain)
- Welcome home to Bhuiya & Gong!
- Sheikh family and dark of the moon
- কানকাটা রমজান ও একজন হাসনাত আবদুল্লার ভূমি দস্যুতা
- আব্বাহুজুরে নিকট ২৫ তম পত্র
- দ্যা ডে আফটার
- Bangladesh Capital Dhaka Sees Unprecedented Rise In Land Prices
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- তৃপ্ত বিএনপি অতৃপ্ত সরকার
1 day 13 hours ago - ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
3 weeks 1 day ago - ড্রাইভার আজম কোথায় ...
3 weeks 1 day ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
5 weeks 1 day ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
5 weeks 1 day ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
5 weeks 3 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
5 weeks 3 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 4 days ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 6 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
6 weeks 2 days ago





Post new comment