Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

করমচান্দ গান্ধী এবং শেখ হাসিনার ডিজিটাল তত্ত্ব

সার্চ ইঞ্জিন গুগল’এর প্রথম পাতাটা কি দেখার সৌভাগ্য হয়েছে আপনার? আজ মোহনদাস করমচান্দ গান্ধীর জন্মদিন। এ অহিংসবাদী নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গুগল তার প্রথম পাতায় গান্ধীজির একটা স্কেচ ছেপেছে। বাংলায় একটা কথা আছে, ধর্মের কল বাতাসে নড়ে। যুক্তরাষ্ট্র ভিত্তিক গুগলকে গান্ধীর জন্মদিন স্মরণ করিয়ে দেয়নি কেউ, বরং তারাই বিশ্বকে স্মরণ করিয়ে দিয়েছে আজ এই মহামানবের জন্মদিন।

Digital India

গান্ধী নামের সাথে আজকের ভারত কতটা নিবিড়ভাবে জড়িত তার প্রমান এর অর্থনৈতিক উত্থানের মধ্যদিয়ে। হালকা পাতলা এবং ছোটখাট ধরনের এই মানুষটা ভারতকে নিয়ে বিশাল এক স্বপ্ন দেখতেন, দারিদ্র এবং ক্ষুধাকে জয় করে অর্থনৈতিক শক্তি হিসাবে ভারত মাথা উচু করে দাড়াবে বিশ্ব দরবারে। সেদিন হতে ভারত আর কত ক্রোশ দূর? হয়ত হাতে গুনে শেষ করার সময় এখনও আসেনি, কিন্তূ ভারত এগিয়ে চলছে সে পথে।

মহান নেতাদের স্বপ্ন বাস্তবায়নের যে পাগলা ঘন্টা আমাদের দেশে বাজানো হচ্ছে তার সর্বশেষ সংযোজন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন। একহাতে লগি বৈঠা আর অন্য হাতে ডিজিটাল স্বপ্নের সোনার পেয়ালা, এ যেন হিন্দু দেবী মা কালির নব্য সংস্করন। ডিজিটাল ক্রস ফায়ার, ডিজিটাল চাঁদাবাজী, ডিজিটাল টেন্ডারবাজী এবং ডিজিটাল আমেরিকা ভ্রমন, সবকিছুতে ডিজিটালের পরশ ছুইয়ে শেখ কন্যা ইতিহাসে অমর হয়ে থাকার চেষ্টা করছেন। সাধূ! সাধূ!! সাধূ!!!

Digital Bangladesh - Hasina

গান্ধীজিও ইতিহাসে অমর হয়ে আছেন এবং এ ইতিহাস হতে শিক্ষা নিয়ে আজকের ভারত তর তর করে এগিয়ে যাচ্ছে তাদের কাঙ্খিত লক্ষ্যে। ইতিহাসে ঠাই নিতে মহাত্মা গান্ধীকে হাতে লগি-বৈঠা বহন করতে হয়নি, মুখে জ্বালাতে হয়নি আগ্নেয়গীরির অগনুৎপাত। একহাতে পথচলার লাঠি আর মুখে অহিংসার বানী নিয়ে এ নেতা ভারত হতে বৃটিশদের উৎখাত করতে সহায়তা করেছেন বিনা প্রতিরোধে। আমাদের ডিজিটাল নেত্রী কি পরিচিত এ পথের সাথে? না-কি রাস্তায় মুগুর পেটা লাশের উপর আদিম নৃত্য শেষে ক্ষমতা লাভের যে লবনাক্ত স্বাদ সেটাইকে বেছে নিয়েছেন অমর হওয়ার পথ হিসাবে? সময়ই তা প্রমান করবে।

এ সব ফেলে আজ আসুন শুভ জন্মদিন জানাই মহাত্মাজীকে।

free web counter

Post new comment

CAPTCHA
Required to prevent spam.
Image CAPTCHA
Enter the characters shown in the image.
Write in Bangla