Reply to comment
বিএনপি'র কাউন্সিল, বিচার মানি কিন্তূ তালগাছ আমার!

সিনিয়র ভাইস-চেয়ারম্যান! অথবা, রাজনৈতিক দলের মালিকানা নিশ্চিত করার বর্ণাঢ্য আয়োজন। হ্যাঁ, এমন একটা মালিকানার দলিল সর্বসম্মতিক্রমে পাশ হয়ে গেল বাংলাদেশের অন্যতম বড় দল বিএনপির কাউনসিলে। কোটি টাকা খরচ, দলীয় কোন্দলের রক্তাক্ত প্রদর্শনী আর প্রচার মাধ্যমে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঢাকার বংগবন্ধু আর্ন্তজাতিক সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়ে গেল এই আয়োজন। অর্ধশতাধিক অতিথি, আড়াই হাজার কাউনসিলর, দলীয় ১২ হাজার প্রতিনিধি সহ ২০ হাজার মানুষের জমকালো উপস্থিতিতে নিশ্চিত করা হল খালেদা উত্তর বিএনপির মালিকানা। হ্যাঁ, তারেক রহমানই হতে যাচ্ছেন বিএনপির পরবর্তী মালিক। জিয়াউর রহমান হয়ে খালেদা জিয়া, খালেদা জিয়া হয়ে তারেক জিয়া এবং পরবর্তী প্রজন্মের সম্ভাব্য উত্তারাধিকারী জামাইমা জিয়া, এবং সবকিছুই হচ্ছে গণতন্ত্রের নামে। জেনারেল এরশাদকে ক্ষমতাচ্যুত করার উত্তাল দিনগুলোর স্মৃতি বেশী দিন আগের স্মৃতি নয়। স্বৈরতন্ত্র সড়িয়ে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার প্রতিজ্ঞা দিয়েই দুই দলের দুই নেত্রী জনগণকে রাজপথে নামিয়েছিলেন। রক্তে রঞ্জিত হয়েছিল রাজপথ এবং সে রক্তের চুন সূড়কিতে তৈরী হয়েছিল ক্ষমতারোহনের মসৃন পথ। পালাবদল করে দুই নেত্রী ক্ষমতায় আসছেন, গণতন্ত্রের প্রয়োজনীয়তা এবং মহানুভবতা নিয়ে বড় বড় লেকচার দিচ্ছেন। কিন্তূ দিন শেষে ক্ষমতা প্রসংগ এলেই দুই নেত্রী আন্ধা হয়ে ফিরে যাচ্ছেন সামন্তযুগীয় রাজতন্ত্রে। ’বিচার মানি কিন্তূ তালগাছ আমার’ কায়দায় বৈরী দুই দলের দুই নেত্রী একটা জায়গায় এসে মিলে যাচ্ছেন, ক্ষমতার উত্তরাধীকার! বিএনপির কাউনসিল আবারও প্রমান দিল বাংলাদেশের রাজনীতিতে গণতন্ত্র কেবলই গাল ভরা বুলি, ধাপ্পাবাজি এবং দেশের মালিকানা হতে জনগণকে বঞ্চিত করার পরীক্ষিত কৌশল। সন্দেহ নেই দেশ জুড়ে বিএনপির জনপ্রিয়তা আকাশ্চুম্বি, কোটি মানুষের এ দলটিতে চোর বাটপারদের পাশাপাশি যোগ্য মানুষেরও কোন কমতি নেই। কিন্তূ তারেক জিয়াকে যোগ্যতার কোন মাপকাঠিতে দলটির উত্তরাধিকারী মনোনিত করা হল খালেদা জিয়া এর ব্যখা না দিয়ে শুধু তত্ত্বাবধায়ক আমলের করুন কাহিনীতে চোখ ভাসিয়ে বিএনপি তথা জাতির গলায় পরিয়ে দিলেন জিয়া পরিবারের দাসত্ব। ক’মাস আগে একই সার্কাস প্রদর্শীত হয়েছিল আওয়ামী কাউনসিলের নামে। জনগণ এতটা অন্ধ নয় যে বুঝতে অসূবিধা হবে দাসত্বের দলিল পাকাপোক্ত করার অপর নামই বাংলাদেশের রাজনৈতিক দলগুলির কাউনসিল। বিএনপির তথাকথিত কাউনসিলও ছিল এই সার্কাসের উলংগ প্রদর্শনী।
Reply
JUST VIEWED
Last viewed:
- একজন দেশপশারিনী এবং সমসাময়িক দুবাই সংকট...
- Student Politics
- A warm welcome to Robinhood
- গদি ও নাই বাঁশ ও নাই।
- Akbor Ali Khan
- News Links
- এন্ডিস পর্বতমালার বাকে বাকে - ৩য় পর্ব
- Join Ami Bangladeshi
- History of American Sign Language
- 'বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে..."
- সাকা চৌধুরী গ্রেফতার, চাঁদের অন্য পীঠ
- সার, বিদ্যুৎ আর চালের সমীকরণ। বুঝি কম!
- ওয়াচডগের রাজনৈতিক গল্প, "আন্দাজের গোলা গোলান্দাজ" - ২য় পর্ব
- উচ্ছেদ, দেশিয় রাজনীতির নতুন মাত্রা
- ইউরোপের পথে প্রান্তে - ১ম পর্ব
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...






Recent Comments
2 weeks 4 days ago
2 weeks 4 days ago
4 weeks 4 days ago
4 weeks 4 days ago
4 weeks 6 days ago
4 weeks 6 days ago
5 weeks 1 hour ago
5 weeks 2 days ago
5 weeks 5 days ago
5 weeks 5 days ago