Reply to comment
শেষ নবাবের প্রত্যাবর্তন

শেষ পর্য্যন্ত উনি এলেন! আসবেন, এই এলেন বলে... এমন কিছু ফিসফাস বেশ ক’দিন ধরেই বাতাসে ঘুরে বেড়াচ্ছিল। তবে উনি যে বেড়িয়ে আসবেন এ ব্যাপারে কারও কোন সন্দেহ ছিলনা। এবং তাই হল, অপেক্ষার শেষে তিনি বেড়িয়ে এলেন। মোহম্মদ জয়নাল হাজারী! বাংলার শেষ নবাব সিরাজ উদ্দৌলাকে যাদের দেখার সৌভাগ্য হয়নি, তাদের বোধহয় ফিরে এল সে মহেন্দ্রক্ষন। সমগ্র বাংলা না হোক, অন্তত বাংলার এক অংশের নবাবকে নতুন করে দেখার র্দুলভ সূযোগ তৈরী করে দেয়ার জন্যে আমাদের বিচার ব্যবস্থাকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না! ২৩টা মামলা যেন শিউলি ফুলের মত ঝড়ে গেল শরতের সকালে। গোলাপের পাপড়িতে ফেনীবাসী বরন করে নিয়েছে তাদের পতিত নবাবকে। বিনিময়ে নবাব প্রজাদের ধন্য করলেন কিছু অমর বানী শুনিয়েঃ হে প্রজা, তোমরা সন্ত্রাষী হইও না, সন্ত্রাষীদের ঠাই দিও না, চাঁদাবাজী করিও না। যে আইন এবং বিচার ব্যবস্থা এই ’মহামানবকে’ আমাদের মাঝে ফিরিয়ে দিয়ে দেশের মাটিকে ধন্য করেছে, তাদের জন্যেও ছিল কিছু নবাবী সওগাদঃ সন্ত্রাষীদের তোমরা নিজদের ঘরে বসিয়ে গল্প করিও না, সন্ত্রাষীদের ছাড়িয়া দিও না। নবাব শহীদ মিনারে ফুল দিয়ে শুরু করলেন গদিতে ফিরে যাওয়ার যাত্রা।
হে স্বদেশী, আপনি যেখানেই থাকুন, নবাবের প্রত্যাবর্তনকে স্বাগত জানান, উৎযাপন করুন এ মহামানবের নবজন্ম। মোহম্মদী বেগের দলেরা আর যেন এসব নবাবদের বুকে ছুড়ি মেরে আমাদের স্বাধীনতা হরন করতে না পারে তার দিকেও নজড় রাখবেন। একজন জয়নাল হাজারী ছাড়া আমাদের রাজনীতি কখনও সম্পূর্ণ হতে পারেনা, আমাদের বেচে থাকায় যতটুকু আনন্দ তার সবটুকুই এসব নবাবদের ঘিরে! নবাবের প্রতিপালক আমাদের প্রধানমন্ত্রী জনাবা হাসিনা ওয়াজেদের জন্যে নিশ্চয় এ এক অনন্য মুহুর্ত, সাফল্যের ক্ষণ। আইনের চোখে র্নিদোষ প্রমানিত হয়ে একে একে ফিরে আসছেন উনার সেনাপতিরা। সামনের টার্মে ক্ষমতা হারিয়ে উনাকে যখন বাস-ট্রাকে আগুন ধরাতে হবে, রাস্তায় লগি বৈঠা দিয়ে রাজাকার মারতে হবে, হরতাল সফল করতে হবে, জয়নাল হাজারীর মত সেনাপতি ছাড়া সফলতা আসবে এমনটা মনে করার কোন কারণ নেই।
জয়তু জয়নাল হাজারী!
Reply
JUST VIEWED
Last viewed:
- Student Politics
- A warm welcome to Robinhood
- গদি ও নাই বাঁশ ও নাই।
- Akbor Ali Khan
- News Links
- এন্ডিস পর্বতমালার বাকে বাকে - ৩য় পর্ব
- Join Ami Bangladeshi
- History of American Sign Language
- 'বেদের মেয়ে জোৎস্না আমায় কথা দিয়েছে..."
- সাকা চৌধুরী গ্রেফতার, চাঁদের অন্য পীঠ
- একজন দেশপশারিনী এবং সমসাময়িক দুবাই সংকট...
- সার, বিদ্যুৎ আর চালের সমীকরণ। বুঝি কম!
- ওয়াচডগের রাজনৈতিক গল্প, "আন্দাজের গোলা গোলান্দাজ" - ২য় পর্ব
- উচ্ছেদ, দেশিয় রাজনীতির নতুন মাত্রা
- ইউরোপের পথে প্রান্তে - ১ম পর্ব
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...






Recent Comments
2 weeks 4 days ago
2 weeks 4 days ago
4 weeks 4 days ago
4 weeks 4 days ago
4 weeks 6 days ago
4 weeks 6 days ago
5 weeks 1 hour ago
5 weeks 2 days ago
5 weeks 5 days ago
5 weeks 5 days ago