সাকা চৌধুরী গ্রেফতার, চাঁদের অন্য পীঠ

ভার্চুয়াল পৃথিবীর ভাষা দুদিন ধরে অস্বাভাবিক গরম। হা-মীম গার্মেন্টেসের মতই যেন জ্বলছে। শোনা যায় আশুলিয়ার ঐ কারখানায় পানি থাকা সত্ত্বেও আগুন নেভাতে তা ব্যবহার করা হয়নি রহস্যজনক কারণে। ব্লগের আগুনে অবশ্য কোন রহস্য নেই। এ আগুন দহনের আগুন নয়, আনন্দের আগুন, উৎসবের আগুন। সরকারের একজন ওজনদার মন্ত্রী বলেছেন সাকা চৌধুরী গ্রেফতার ছিল বিজয় দিবস উপলক্ষে জাতির জন্যে সরকারের বিশেষ উপহার। হরেক রকম উপহারের সাথে আমাদের পরিচয় আছে। হিন্দী সিনেমায় ওমরেশ পুরীরকে লাশ পর্যন্ত উপহার দিতে দেখেছি। সে বিবেচনায় সাকা চৌধুরী নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন। দলীয় ক্যাডারদের কেউ যদি সাকার মাথা কেটে নেত্রী পুজার অর্চনা বানাত জাতি তা নিয়ে খুব একটা উচ্চবাচ্য করতো বলে মনে হয়না।
একজন সালাউদ্দিন কাদের চৌধুরীর এহেন পরিণতি দাবি করে ব্লগ দুনিয়ায় কম হাঙ্গামা করিনি। ইরানের ক্ষমতাচ্যুত বাদশাহ রেজা শাহ পাহলেভির পতনের পর তার পিতার মাজারে গণশৌচাগার বানিয়ে উল্লাস করেছিল আয়াতুল্লার অনুসারীরা। লেখালেখিতে তেমন একটা দাবিই জানিয়েছিলাম সাকা পরিবারের জন্যে। সাকার পিতা ফকা চৌধুরীর সমকামীতা নিয়ে পাকিস্তান আমলেই অনেক চাঞ্চল্যকর কাহিনী চালু ছিল। এ নিয়ে কলম ধরতেও দ্বিতীয়বার চিন্তা করিনি। আঞ্চলিক রাজনীতিকে হাতিয়ার বানিয়ে সাকা ও তার চৌধুরী পরিবার যুগ যুগ ধরে অপরাধ করে গেছে বিনা বাধায় অনেকটা গ্যাংস্টার ধাঁচে। সেই সাকাকে শেষ পর্যন্ত চ্যাংদোলা করে পাচার কর হল বাংলাদেশের গুয়ানতানামো বে ডিবির রিমান্ডে। ইচ্ছা পূরণের আনন্দে আমার বোধহয় উচ্ছ্বসিত হওয়ার কথা ছিল। কিন্তু উচ্ছাস দুরে থাক সামান্য সন্তুষ্টি টুকুও খুঁজে পেলাম না উপরের ছবিটা দেখে। একদল যুদ্ধাপরাধীর বিচার করবে আরেক দল লুটেরা, এর ভেতর অপরাধ ও শাস্তি পর্বের চাইতে ব্যাক্তিগত হিসাব নিকাশের পাল্লাটাই ভারী মনে হল। ক্ষমতার সিঁড়ি ও কার্পেট মসৃন করার যে ক্রুসেড শেখ হাসিনা শুরু করেছেন তা হতে ডক্টর মোহম্মদ ইউনুসকে পর্যন্ত রেহাই দেননি, সাকাচৌ সেখানে নস্যি মাত্র। বিরোধী দলীয় নেত্রীকে বাড়ি ছাড়া, আদালতের ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী শাসন বাদে বাকি শাসন অবৈধ ঘোষণা, পিতা, মাতা, ভাই এবং ভ্রাতৃবধূদের নামে দেশের তাবৎ স্থাপনার নামকরণ করা, সবকিছুতে ক্ষমতা পাকাপোক্ত করার সেই পুরানো গন্ধ। এ পথে শেখ মুজিব হেঁটেছেন, জিয়া জগিং করেছেন, খালেদা জিয়া ব্যায়াম করেছেন, এরশাদ ম্যারাথন দৌড়ে শামিল হয়েছেন। কিন্তু হায়, কেউ পৌছাতে সক্ষম হননি শেষ গন্তব্যে। দেখার বিষয় ঘরে বাইরে গন্ডায় গন্ডায় শত্রু নিয়ে এ যাত্রায় শেখ হাসিনা কতদূর যেতে পারেন।
সাকা চৌধুরীকে বাকি জীবন জেলে কাটাতে হবে এমন একটা সম্ভবনার কথা খোদ শেখ হাসিনাও বোধহয় কল্পনা করেন না। কারণ ক্ষমতার পালাবদলের সাথে পরিবর্তন আসবে চৌধুরীদের ভাগ্যে। জেল হতে বেরিয়ে আসবেন বরমাল্য ভূষিত হয়ে, ৭১’এর যুদ্ধাপরাধী কালিমা হতে মুক্তি পাবেন জাতীয়তাবাদী বিচারকদের কলমের খোচায়, আর মন্ত্রী হবেন নেত্রী খালেদা জিয়ার আশীর্বাদে। এমনটাই যদি হয় আমাদের বিচার ব্যবস্থার স্বরলিপি তা হলে এ স্বরলিপিতে যুদ্ধাপরাধী বিচারের গান গাওয়া কতটা আনন্দ উচ্ছ্বাসের সময়ই তা প্রমান করবে। আমাদের লুটেরা রাজনীতিবিদদের শাস্তি দিতে আসমান হতে যেমন আবাবিল পাখি আসবে না তেমনি আসবে না নতুন কোন গোলমেলে সরকার। সে বিবেচনায় শেখ হাসিনা যা করছেন তাকে স্বাগতম না জানানোর কোন কারণ দেখছি না। বাড়ি ছাড়ার যে সাংস্কৃতি তিনি চালু করে গেলেন আশাকরি মইনুল হোসেন রোডই তার প্রথম ও শেষ শিকার হবেনা।
’৭১ এর ঘাতক সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্যে পরিচিত কবিতা উপহার দিলে আশাকরি অন্যায় কিছু দেয়া হবেনা, ‘যতদিন ভবে না হবে না হবে তোমার অবস্থা আমার সম, ঈষৎ হাসিবে, বুঝে না বুঝিবে যাতনা মম‘।
মন্ত্রিত্ব পাওয়ার আগ পর্যন্ত বর্ণময় অভিজ্ঞতায় সাদর সম্ভাষণ রইলো এ যুদ্ধাপরাধীর জন্যে।
- Tag this post:
- WatchDog's blog
- 831 reads
-
JUST VIEWED
Last viewed:
- একজন দেশপশারিনী এবং সমসাময়িক দুবাই সংকট...
- সার, বিদ্যুৎ আর চালের সমীকরণ। বুঝি কম!
- ওয়াচডগের রাজনৈতিক গল্প, "আন্দাজের গোলা গোলান্দাজ" - ২য় পর্ব
- উচ্ছেদ, দেশিয় রাজনীতির নতুন মাত্রা
- ইউরোপের পথে প্রান্তে - ১ম পর্ব
- এক মাঘে শীত যায়না জনাবা...শীত যায়না!
- সীমান্তের প্রান্তসীমায়
- 'মহামান্য' আদালতের কেনিয়ান ম্যারাথন...
- একটি রাস্তার ইতিকথা
- মিথ্যা কি আমাদের রাষ্ট্রীয় ভাষা?
- রাজনীতির ইফতার বনাম ইফতার রাজনীতি।
- ' ইয়েস্লি মোখাম্মেদ নে ইদয়ত্ ক গোরে, ত গোরা ইদয়ত্ ক মোখাম্মেদ্দু' - প্রসংগ মান্নান ভূইয়া
- বিশ্বকাপ ফুটবল হতে বাংলাদেশের আকাল বিদায়!
- অপরাধ ও শাস্তি, বাংলাদেশ পুলিশ ষ্টাইল
- হরতাল - ক্ষমতার final frontier!
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
2 weeks 4 days ago - ড্রাইভার আজম কোথায় ...
2 weeks 4 days ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
4 weeks 4 days ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
4 weeks 4 days ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
4 weeks 6 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
4 weeks 6 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 1 hour ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 2 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
5 weeks 5 days ago - আবাল প্রধানমন্ত্রী।
5 weeks 5 days ago





Comments
Bangladeshi
Bangladesh is changing and enter a new era , just kill or hang possible fastest way .We Bangladeshi are fed up to listen any word, fed up to listen any story or history from their father mother husband or from any religious matter from molla or monkey ,we do not need any explanation any more , just shoot and shoot and blood more---all political persons wherever in Bangladesh or outside they reside.
Thanks
This is the perfect time to put an end to this history-mania. If necessary we can go with unorthodox method of justice. The issue has been widely politicized and one party is en-cashing the output. It's time to put a tombstone...
সাকা ও চাদের অন্য পিঠ প্রসঙ্গে...।
সাকা ও চাদের অন্য পিঠ প্রসঙ্গে...।
বরাবরের ন্যায় ওয়াচডগ সাহেবের আলচ্য লেখাটিও লেখার মানদন্ডে একটি সেরা লেখা,যা পড়ে চমতকৃত না হয়ে পারা যায় না। তিনি তার লেখায় যুদ্ধাপরাধীদের বিচারের চলমান ঘটনার যে শেষ দৃশ্য অঙ্কন করেছেন, তার সাথে বাস্তবতার নীরিখে অনেকেই একমত হবেন বলে আমি মনে করি।
সাথে সাথে আমি এও মনে করি, যুদ্ধাপরাধীদের বিচারের গনদাবী ও গনপ্রত্যাশানুযায়ী বর্তমান সরকারের দ্বায়িত্ব হলো এটাকে এগিয়ে নিয়ে যাওয়া ও তাদের মেয়াদকালীন সময়ের মধ্যে এটা শেষ করা। গনম্যান্ডেট নিয়ে বা নির্বাচনে জিতে পরবর্তী সরকার কে গঠন করবে বা ক্ষমতায় এসে পরবর্তী সরকার যুদ্ধাপরাধীদের বিষয়ে কি নীতিমালা গ্রহন করবে সেটা অবশ্যই বর্তমান সরকারের বিবেচ্য বা ভাবনার বিষয় নয়, বা তার দ্বায় দ্বায়িত্ব ও বর্তমান সরকারের নয়। এ সরকারের দ্বায় দ্বায়িত্ব তাদের কৃত কর্মকান্ডের নিরীখেই ভবিষ্যতে বিবেচ্য হবে।
হাসান ইমাম খান,
সুইজারল্যান্ড।
ধন্যবাদ...
যত দ্রুত এই বিচার পর্ব সমাধা করা যাবে তত দ্রুতই আমরা ফিরে যেতে পারবো আমাদের আসল সমস্যায়।
ধন্যবাদ হাসান সাহেব।
Post new comment