অপরাধ ও পুরস্কার বাংলাদেশ স্টাইল!

কিশোর সাইদুরের অপরাধ সে ইভটিজার। কোচিংগামী তরুণীর গায়ে মোটর গ্যারেজের কালি ছুড়ে মেরেছিল। ডিজিটাল যুগে অপরাধ কেন এনালগ ভার্সনে চর্চিত হচ্ছে তা মনোবিজ্ঞানীদের গবেষণার বিষয়। হতে পারে তারুণ্যের চাহিদায়ও দেখা দিয়েছে ডিজিটাল বিকৃতি, যা বলা যায় এস্কক্লুসিভলি মেইড ফর বাংলাদেশ! অপরাধ যেমন অদ্ভুত এ দেশে শাস্তি আরও অদ্ভুত। এ যাত্রায় বিচার পর্ব সমাধা হয়ে গেল অন্য দ্যা স্পট। বিচারকদের সবার চোখে মুখে তৃপ্তির ছোয়া।
পুলিশ, থানা, হাজত, নিম্ন আদালত, মধ্য আদালত, উচ্চ আদালত সহ বাংলাদেশের গোটা বিচার ব্যবস্থা হচ্ছে টু পাইস কামানোর অভয়ারণ্য। এ ধরণের ক্রাইসিস মোকাবেলায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে উপরের উদাহরণ। অপরাধ ও শাস্তি বাংলাদেশ স্টাইল! ঘটনাস্থল পুরানো ঢাকার কাঠেরপুল এলাকা।

উপরের ছবিটা পদ্মা নদীর। নদীর স্রোত মরে গেছে অনেক আগে। এক কালের প্রমত্তা এই নদীতে এখন আর নৌকা চলে না। তাই বলে গরুর গাড়ি চলতে অসুবিধা কোথায়! রাস্তা একটা বন্ধ হলে আরেকটা খুলে যায়, এমনটাই প্রকৃতির নিয়ম। নৌকার বদলে গরুর গাড়ি! বলা যায় প্রকৃতির শাস্তি বাংলাদেশ স্টাইল। ঘটনাস্থল রাজশাহীর কাঁঠালবাড়িয়া এলাকার পদ্মা নদী।

সে রাতে ঝড় উঠেনি, তুফান হয়নি, ভূমিকম্প কথা বলেনি। কথা নেই বার্তা নেই হঠাৎ করে কোথাও আগুন, কোথাও ফাটল, কোথাও বা হেলে পরল দালানকোঠা। প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের অবনতি হলেই কি এমনটা হয়? এটাও নিশ্চয় বৈজ্ঞানিকদের গবেষণার বিষয়। তবে এমনটা বললে বাড়িয়ে বলা হবেনা, আমদের সম্পর্কটা বোধহয় আসলেই খারাপ হয়ে গেছে। ছবিটার ঘটনাস্থল ঢাকার শান্তিনগরের কনকর্ড টাওয়ার।

বাংলাদেশের সবকিছুই ঘন কুয়াশার মত অন্ধকার তা বললে নিশ্চয় অন্যায় বলা হবে। লাশের উপর দাড়িয়েও এ দেশের মানুষ হাতে মেহেদী পরতে পারে, ছবি কথা বলে। অপরাধ ও পুরস্কার বাংলাদেশ স্টাইল! প্রশ্ন, এখানে কে অপরাধী আর আর কে জয়ী?
- WatchDog's blog
- 1053 reads
-
JUST VIEWED
Last viewed:
- ফুটবল ফুটবল, দুরন্ত ফুটবল, চারদিকে ফুটবল জয়ধ্বনি
- ২০১১ সালেই ৪০ হাজার টেলিসেনটার
- পিপ শো, এবং জনৈক মাহমুদুর রহমান...
- ব্লগীয় দামামা...প্রসঙ্গ পাকিস্তান ও রাজাকার।
- মাতাসাগর দিঘির কাহিনী...
- যে জীবন থামানো যায়না
- খালেদা জিয়ার কাছে খোলা চিঠি
- কোটিপতি কাজের বুয়া। বিশ্বাস অবিশ্বাস আপনার নিজের!!
- শেখ হেলালের জেল...একটি অনুমান নির্ভর পোষ্ট!
- উত্তর চাই! ...কাঠগড়ায় খালেদা জিয়া।
- একজন ফেরেশতা বনাম দন্তহীন দুদক, মহিউদ্দিন খান আলমগীর উপাখ্যান...
- বিদ্যুতের নাও পাহাড় বাইয়্যা যায়...
- 'মা, তবারকের হাত অনেক বড়। তোমাদের সবাইকে সে মেরে ফেলবে'
- আনু-মানুর ভাত চুরি ও আমাদের নিউক্লিয়ার দেশপ্রেম
- আমার খোয়াবনামা...
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
2 weeks 4 days ago - ড্রাইভার আজম কোথায় ...
2 weeks 4 days ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
4 weeks 4 days ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
4 weeks 4 days ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
4 weeks 6 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
4 weeks 6 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 1 hour ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 2 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
5 weeks 5 days ago - আবাল প্রধানমন্ত্রী।
5 weeks 5 days ago





Comments
রাজনৈতিক ষ্ট্যান্টবাজি
"আপনারা যারা এই বিয়েকে মানবতার বিজয় হিসাবে দেখছেন লাল সালাম। নিজের মা-বাবাকে কবরে শুইয়ে ৭ দিনের ভেতর বিয়ের পিঁড়িতে বসা আমার পক্ষে সম্ভব হত না। এর ভেতর রাজনৈতিক ষ্ট্যান্টবাজি ছাড়া মানবতার কিছু দেখছি না। দুর্ঘটনা কেন ঘটল তা বের করা এবং ভবিষ্যতে যাতে তা না ঘটে তার ব্যবস্থা করাটা আরও জরুরী। এ লাইনে কোন উন্নতি হয়েছে বলে শুনিনি।"
- ওয়াচডগ
Post new comment