ফুটবল ফুটবল, দুরন্ত ফুটবল, চারদিকে ফুটবল জয়ধ্বনি

পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের। এখন ফুটবলের সময়। উত্তর হতে দক্ষিন, পূব হতে পশ্চিম, পৃথিবীর সব গোলার্ধে কটা দিনের জন্যে হলেও রুটি রুজির জীবন সড়ে যাবে দ্বিতীয় সারিতে। এ সময় রাজত্ব করবে লায়নেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, ওয়েন রুণি আর দিদিয়ের দ্রগবার মত তারকার দল। ১৯৩০ সালের ১৩ই জুলাই দক্ষিন আমেরিকার দেশ উরুগুয়ে হতে যে যাত্রা শুরু হয়েছিল তা আমেরিকার দক্ষিন, ইউরোপ আর এশিয়া হয়ে প্রথম বারের মত জায়গা করে নিচ্ছে আফ্রিকায়। আফ্রিকানদের পাওনা ছিল এ অনুষ্ঠানটা। ইউরোপের ক্লাব ফুটবলে কালো আফ্রিকার উপস্থিতি এখন চোখে পড়ার মত। কোয়ালিটি ফুটবল নিয়ে ইউরোপ আর দক্ষিন আমেরিকার এতদিনের গর্বের ভাগিদার এখন আফ্রিকাও। আফ্রিকান নেশনস্ কাপে প্রতিদ্বন্দ্বী দেশগুলোর খেলার মান ও এর আকাশচুম্বি জনপ্রিয়তা কর্পোরেট মিডিয়াকে ও আকর্ষণ করছে বিনিয়োগের জন্যে। গৃহযুদ্ধে ক্ষতবিক্ষত দেশ লাইবেরিয়ার ক্ষুদে ফুটবলারদের নিয়ে বিবিসির তৈরী একটা ডকুমেন্টারি দেখেছিলাম। খেলার মাঠ নেই, পায়ে জুতা নেই, যে বলটা দিয়ে খেলছে সেটাও আবর্জনা দিয়ে তৈরী। হাতের অটোমেটিক রাইফেল মাটিতে রেখে ওরা মাঠে নামছে, ভুলে যাচ্ছে যুদ্ধের ভয়াবহতা। একই দৃশ্য আফ্রিকার দেশে দেশে। সিয়েরা লিওন, আইভরি কোস্ট, ঘানা, ক্যামেরুন, নাইজেরিয়া সহ কালো আফ্রিকার সব দেশেই সমস্যা। ক্ষুধা ও দারিদ্র্যের পাশাপাশি এ অঞ্চলের মানুষকে লড়তে হয় ঘাতক এইডসের বিরুদ্ধে। মহাদেশের খেলাধুলা তাতে বাধাগ্রস্থ হচ্ছে এমনটা বললে অন্যায় করা হবে আইভরি কোস্টের ফুটবলার, কেনিয়ার দৌড়বিদ আর দক্ষিন আফ্রিকার বাস্কেটবল খেলোয়াড়রদের প্রতি।
এ নিয়ে জল্পনা কল্পনার শেষ ছিলনা। কিন্তু শেষ পর্যন্ত নিশ্চিত করা হল, উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকছেন দেশটার আসল মানুষ। ফুটবল নিয়ে আমার তেমন কোন উচ্ছাস নেই। কে জিতল আর কে হারল এ নিয়েও নেই বিশেষ মাথা ব্যথা। বিশ্বকাপ ফুটবলের শুরুটা দেখতে ভুল করব না তাও। কারণ ওখানে উপস্থিত থাকবেন নেলসন মেন্ডেলা। ৯১ বছর বয়স্ক এই কিংবদন্তী নেতা ও রাষ্ট্র নায়ককে জীবিতাবস্থায় দ্বিতীয়বার দেখা হবে কিনা কেন জানি সন্দেহ হয়। কাঁচা হাতের বাঁকা লেখা দিয়ে নেত্রী পূজার গুষ্টি উদ্ধার করছি নিয়মিত, কিন্তু এই একটা নাম নিয়ে কিছু লিখতে গেলে কলম এমনিতেই থেমে আসে। মনে হয় যথেষ্ট হচ্ছে না তার পূজা। ওদের চামড়া সাদা। ইউরোপের বিভিন্ন দেশ হতে আফ্রিকার এ প্রান্তে এসেছিল সোনা, রূপা, হীরা জহরতের সন্ধানে। কাল চক্রে এই এরাই স্বদেশী কালোদের নিজ ভূমিতে অচ্ছুত বানিয়ে শাসনে শোষনে জর্জরিত করে রেখেছিল যুগ যুগ ধরে। দেশটার রব্বেন দ্বীপের নির্জন কারাকক্ষে জীবনের ২৭টা বসন্ত পার করতে বাধ্য হয়েছিলেন নেতা ম্যান্ডেলা। শোষিত কালোদের মুক্তি নিয়ে কথা বলতেন তিনি এবং এটাই ছিল তার অপরাধ। ১৯৯০ সালের ১১ই ফেব্রুয়ারী জেল হতে বেরিয়ে প্রতিশোধের নাঙা তরবারি হাতে ঝাপিয়ে পরেননি ভিনদেশী সাদাদের উপর। বরং ন্যাশনাল রিকনসেলিয়েশনের কথা বলে একত্রিত করেছিলেন দেশটার সাদা, কালো আর রংগিন ভারতীয়দের। এভাবেই শুরু হয়েছিল দক্ষিন আফ্রিকা নামের মালটি রেসিয়াল দেশের যাত্রা। ১৯৯৪ সাল হতে ২০১০ সাল, খুব কি লম্বা সময় একটা যুদ্ধ বিধ্বস্ত জাতির জন্যে? স্বেচ্ছায় ক্ষমতা হতে সড়ে গেছেন সেই ১৯৯৯ সালে, এবং বাস করছেন একান্ত ব্যাক্তিগত জীবন। তৃতীয় বিশ্বের জন্যে তিনি রেখে যাচ্ছেন অবিস্মরণীয় এক ম্যাসেজ, ’ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’। এখানেই ম্যান্ডেলার অমরত্ব। লোভ লালসাকে জয় করেও যে তৃতীয় বিশ্বের নেতা হওয়া যায় ম্যান্ডেলার অনুপস্থিতিতে পৃথিবী এমনটাই বলবে, বলতে বাধ্য হবে। ১৯৭১’এ শুরু করে আমাদের যাত্রা আজ কোন গলিতে তার প্রমাণ বাংলাদেশের ঘরে ঘরে উড়ন্ত ব্রাজিল আর্জেন্টিনা সহ বিভিন্ন দেশের পতাকা। উদাহরণটা এ রকম, ছাগলের এক বাচ্চা দুধ খায় আর বাকি দুই বাচ্চা নাচে আর গান গায়, ’ কি মজা, কি মজা ও দুধ খায়!‘ ওরা খেলবে আর আমরা নাচব, এটাই বোধহয় আমাদের নিয়তি।
আজ রাজনীতি থাক। আসুন অন্তত কটা দিনের জন্যে হলেও জীবনকে সপে দেই ফুটবলের হাতে। ঘাত প্রতিঘাতে ভরা আমাদের জীবনে আনন্দ করার মত উপলক্ষ খুব কমই আসে। বিশ্বকাপ ফুটবল তেমনি একটা উপলক্ষ যা রাজনৈতিক মেরুকরণের বাইরে এনে আমাদের এক করবে। হয়ত কটা দিনের জন্যে হলেও আমরা ভুলতে পারব দেশটার রাজনৈতিক বিভাজন, নীতি ও নৈতিকতার লড়াই।
সফল হোক আফ্রিকার আয়োজন। জয় হোক ফুটবলের।
- Tag this post:
- WatchDog's blog
- 1286 reads
-
JUST VIEWED
Last viewed:
- ২০১১ সালেই ৪০ হাজার টেলিসেনটার
- পিপ শো, এবং জনৈক মাহমুদুর রহমান...
- ব্লগীয় দামামা...প্রসঙ্গ পাকিস্তান ও রাজাকার।
- মাতাসাগর দিঘির কাহিনী...
- যে জীবন থামানো যায়না
- খালেদা জিয়ার কাছে খোলা চিঠি
- কোটিপতি কাজের বুয়া। বিশ্বাস অবিশ্বাস আপনার নিজের!!
- শেখ হেলালের জেল...একটি অনুমান নির্ভর পোষ্ট!
- উত্তর চাই! ...কাঠগড়ায় খালেদা জিয়া।
- একজন ফেরেশতা বনাম দন্তহীন দুদক, মহিউদ্দিন খান আলমগীর উপাখ্যান...
- বিদ্যুতের নাও পাহাড় বাইয়্যা যায়...
- 'মা, তবারকের হাত অনেক বড়। তোমাদের সবাইকে সে মেরে ফেলবে'
- আনু-মানুর ভাত চুরি ও আমাদের নিউক্লিয়ার দেশপ্রেম
- আমার খোয়াবনামা...
- বেরিয়ে আসছে ৭২ বছরের সাজাপ্রাপ্ত ৩১ মামলার আসামী
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
2 weeks 4 days ago - ড্রাইভার আজম কোথায় ...
2 weeks 4 days ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
4 weeks 4 days ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
4 weeks 4 days ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
4 weeks 6 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
4 weeks 6 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 1 hour ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 2 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
5 weeks 5 days ago - আবাল প্রধানমন্ত্রী।
5 weeks 5 days ago





Comments
সমাপনীতে ম্যান্ডেলা, খেলা দেখছেন ১৭ রাষ্ট্রপ্রধান, তারকারা
Mon, Jul 12th, 2010 12:32 am BdST
জোহানেসবার্গ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ পূর্ণতা পেল সমাপনী অনুষ্ঠানে। নেলসন ম্যান্ডেলাকে ছাড়া কল্পনাই করা যায় না দক্ষিণ আফ্রিকার অস্তিত্ব। সেই বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তী নেতা পা রাখলেন সকার সিটি স্টেডিয়ামে। সমাপনী অনুষ্ঠানের শেষ ভাগে সবার প্রিয় ওই মানবতাবাদী নেতা একটি গাড়িতে করে মাঠে আসেন। ৯২ বছর বয়সী ম্যান্ডেলা হাত নেড়ে দর্শক অভিবাদনের জবাব দেন। এর পরপরই মাঠ ছেড়ে চলে যান তিনি।
অবশ্য উদ্বোধনী অনুষ্ঠানেই থাকার কথা ছিল ম্যান্ডেলার। কিন্তু মেয়ের নাতনির হঠাৎ মৃত্যুর কারণে ১১ জুন উদ্বোধনীতে দেখা যায়নি তাকে।
এদিকে বিশ্বকাপের চূড়ান্ত লড়াই মাঠে বসে দেখছেন বিভিন্ন দেশের রাজনীতিক, রাষ্ট্রপ্রধাণ, নোবেল বিজয়ী ও হলিউডের এক ঝাঁক তারকা।
বিশ্বের ধনী, বিখ্যাত ও ক্ষমতাধর এই সব ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১৭ জন রাষ্ট্রপ্রধান, দু'জন নোবেল বিজয়ী, হলিউডের এক ঝাঁক তারকা, জাতিসংঘের সাবেক মহাসচিব ঘানার নাগরিক কফি আনান, স্পেনের রানী সোফিয়া ও মোনার্কোর রাজপুত্র অ্যালবার্ট, সঙ্গে রয়েছেন তার দক্ষিণ আফ্রিকান হবু বধূ।
ধারণা করা হচ্ছে, মাঠে বসে অথবা টেলিভিশনসহ বিভিন্ন উপায়ে খেলা দেখছেন ৭০ কোটি দর্শক।
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার বলেছেন, "প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজন করে আফ্রিকার মানুষ গর্ব করতে পারে, দক্ষিণ আফ্রিকার গর্বটা অবশ্যই একটু বেশি।"
http://www.bdnews24.com/bangla/details.php?cid=38&id=131178&hb=2
Bangladesh closes university after World Cup riots
by Cat Barton Cat Barton – Sun Jun 20, 3:15 am ET
DHAKA (AFP) – One of Bangladesh's leading universities closed indefinitely Sunday after five people were injured in riots by students demanding time off to watch the football World Cup, police said.
Students carrying sticks and metal rods rampaged through the University of Engineering and Technology in the capital Dhaka on Saturday demanding the term was cut short to allow them to enjoy the matches, the local police chief said.
"The junior students were protesting as they wanted the campus to close so they can watch the World Cup. But some senior students, who have exams, didn't want that -- so there were some very tense clashes," Rezaul Karim told AFP.
"The university held emergency meetings and decided to close immediately," he said, adding this was a week ahead of the scheduled June 26 end of term.
During the 2006 World Cup, scores of students were injured in clashes at the same university.
The fighting on Saturday triggered widespread panic, witnesses said.
"It was totally unexpected. Suddenly, the junior students started attacking the seniors with metal rods and sticks," Tapash Ghosh, a senior student, told AFP.
"This violence is so silly -- why on earth should my university close for the World Cup? For senior students, our classes are too important," he said.
On Sunday armed security guards were stationed at the front gates of the deserted campus.
"We have closed the university for an indefinite period to avoid any trouble, we hope to reopen after the World Cup," Jibon Podder, the student affairs chief, told AFP.
"At one stage the two groups were fighting inside the university itself, injuring five students," he added.
Rakibul Hasan, a senior student who is about to complete an honours degree, criticised the university authorities for giving in to the protesters.
"I'm really annoyed. Now it will take even more time for us to finish our studies, get a job and start earning -- I think the university was scared and shut down too quickly," he said.
Bangladesh has a culture of violent student politics, especially on public university campuses. All three of the country's main political parties have strong student wings, which they fund and sometimes arm.
The usually cricket-mad nation is currently gripped by World Cup fever, despite the national team not qualifying for the tournament.
Irate fans last week damaged vehicles and attacked electricity distribution centres when a power cut hit television coverage of a match.
Some factories in Dhaka have also shut during games to reduce power blackouts.
Source: Yahoo News
ছাগলের ৩ নং বাচ্চা
এরা আসলেই ছাগলের ৩ নং বাচ্চা। খেলে অন্য দেশ, লাফায় বাংলাদেশ...

ঘরের খেয়ে বনের মেষ তাড়ানোর মত অবস্হা।
একবার আর্জেন্টনা বা ব্রাজিল হারুক, দেখবেন কয়টা ছাগল সুইসাইড করে!!!
বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে বাংলাদেশ। নারায়ণগঞ্জে আনন্দ শোভাযাত্রায় মেতে উঠেছে দুইবার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা সমর্থকেরা। ছবি: প্রথম আলো
আর্জেন্টিনার দুই তারকা ম্যারাডোনা ও মেসির পোস্টার নিয়ে সমর্থকদের ঘোড়ার গাড়ি নিয়ে মিছিল। ছবিটি নারায়ণগঞ্জ শহর থেকে তোলা। ছবি: প্রথম আলো
FIFA World Cup 2010 - Results
Group Stage
Friday June 11, 2010
Saturday June 12, 2010
Sunday June 13, 2010
Monday June 14, 2010
Tuesday June 15, 2010
Wednesday June 16, 2010
Thursday June 17, 2010
Friday June 18, 2010
Saturday June 19, 2010
Sunday June 20, 2010
Monday June 21, 2010
Tuesday June 22, 2010
Wednesday June 23, 2010
Thursday June 24, 2010
Friday June 25, 2010
Round of 16
Saturday June 26, 2010
Sunday June 27, 2010
Monday June 28, 2010
Tuesday June 29, 2010
Quarterfinal
Friday July 2, 2010
Saturday July 3, 2010
Semifinal
Tuesday July 6, 2010
Wednesday July 7, 2010
Third Place Game
Saturday July 10, 2010
Final
Sunday July 11, 2010
ম্যান্ডেলার ৭০তম জন্মদিনে ফকির আলমগীরের গাওয়া গান
পর্তুগালের ক্রিষ্টিয়ানো রোনালডোর সাথে
Soccer-World-Mandela will not attend World Cup opening match
Module body
Fri Jun 11, 4:38 AM
JOHANNESBURG, June 11 (Reuters) - Former South African President Nelson Mandela will not attend the opening match of the soccer World Cup on Friday after his great grand-daughter was killed, the Nelson Mandela Foundation said.
ADVERTISEMENT
The Foundation said in a statement that Mandela, 91, learned of the death of Zenani Mandela on Friday morning.
"It would therefore be inappropriate for him to personally attend the 2010 FIFA World Cup opening celebrations," the statement said. (Reporting by Marius Bosch; Editing by Matthew Tostevin)
Post new comment