খালেদা জিয়ার কাছে খোলা চিঠি

জনাবা খালেদা জিয়া,
মাননীয়া ও দেশনেত্রীর মত তাবেদারী ও খয়ের খাঁ জাতীয় শব্দগুলো ব্যবহার না করে লিখতে পারছি বলে উৎফুল্ল বোধ করছি। আর যাই হোক এটাকে ধৃষ্টতা ভেবে আপনার সন্তুষ্টির লালসায় প্রাইভেট বাহিনীর কেউ আমার কেশ পর্যন্ত স্পর্শ করতে পারবে না, এ নিশ্চয়তা দিতে পারি। খোলামেলা কথা বলায় তাই কোন অসুবিধা দেখছি না এ মুহূর্তে।
বরিশালের বেলস পার্কের ’বিশাল’ মহাসমাবেশে আপনি বেশ কিছু ’মহামূল্যবান’ কথা বয়ান করেছেন, যা আমার মত ঝিম মারা ম্যাংগো পিপলকে জাগ্রত করে দিয়েছে। আপনার কথাগুলোর উপর ভরসা করে আমি এখন ঘন ঘন তেনা পেচাচ্ছি, গংগার পানি যমুনায় টানছি, আর স্বপ্ন দেখছি অলৌকিক সব স্বপ্ন। কিন্তু হায়, তেনা তো আসল কাপড় নয়, তাই যতই পেচাই ততই গিট্টু লাগে, আর সেই গিট্টুর গ্যাঁড়াকলে আটকে গিয়ে আমার স্বপ্নগুলো থেতলা খেতে শুরু করে। তাই সিদ্বান্ত নিলাম সড়াসড়ি কথা বলার। আফটার অল আপনি বিশাল এক পার্টির ততধিক বিশাল এক নেত্রী।
প্রথমত, বিশাল আর মহাসমাবেশের গন্ধ পেলেই আপনার জিহ্বায় ভর করে কথার ফেরেশতা। আপনি কথা বলেন গড় গড় করে, হুমকি দেন হর হর করে। যাদের হুমকি দেন তারা কতটা ভয় পায় জানিনা তবে বাংলাদেশের অনেকের কাছে আপনার হুমকির ওজন আছে। এ প্রসংগে প্রথম জিজ্ঞাসা; আপনি এই হুমকিগুলো সংসদে বসে দিতে পারেন না কেন? সংসদে আপনি ঠুনকো জগন্নাথ হয়ে তাকিয়ে থাকেন ঘূর্ণায়মান ফ্যানের দিকে। গণতন্ত্রকে সন্মান করলে সর্ব প্রথম সন্মান করতে হবে সংসদকে। গত এক বছরে ক’দিন হাজির থেকেছেন সংসদে? দুর্মুখদের হিসাবে মাত্র চার দিন। আর এই চারদিনে আপনি বেতন ভাতা হিসাবে সরকারী কোষাগার হতে উঠিয়েছেন সর্বমোট ৪০ লাখ টাকা। ১০ লাখ টাকা দিন! কথায় কথায় আপনি বলে থাকেন আঁতাতের নির্বাচনে জালিয়াতির মাধ্যমে ক্ষমতা হতে সড়ানো হয়েছে আপনাকে। হতে পারে তা সত্য। এ প্রসংগে দ্বিতীয় প্রশ্ন, তাই যদি হয় তাহলে পদত্যাগ করে বেরিয়ে আসছেন না কেন এমন পার্লামেন্ট হতে? নির্বাচন মানেন না, অথচ সে নির্বাচনের বদৌলতে বিরোধী দলীয় নেত্রীর আসনে বসে তাবৎ সুবিধা ভোগ করবেন, এ কেমন হিপোক্রেসি? আপনার ডিকশনারিতে সংসদ মানেই কি তাহলে প্রধানমন্ত্রিত্ব আর ক্ষমতা? বেলস পার্কে আপনি আওয়ামী লুটপাটের রামায়ণ হতে অনেক কিছুই উধৃত করেছেন। শুনে বেশ স্বস্তি লাগল। আর যাই হোক, চুরি চামারির খবর বিরোধী দলীয় নেত্রীর চোখ এড়ায় না! আপনি ঘটা করে না বললেও জনগণের এখন আর অজানা নয় আওয়ামী লীগের নেতা-নেত্রীরা চুরি করছে। ক্ষমতায় যাব অথচ চুরি করবো না, এমনটা কি বাংলাদেশে কখনো হয়েছিল? এ প্রসংগে আমার তৃতীয় প্রশ্ন; ডানে বায়ে যাদের বসিয়ে বরিশালের আসর মাত করলেন তাদের তাহলে কি পরিচয়? ঢাকার নাসির উদ্দিন পিন্টু, আমানুল্লাহ আমান, নাজমুল হুদা, মওদুদ আহমদ, চট্টগ্রামের মীর নাসির, আবদুল্লাহ নোমান সহ আপনার সাংগ পাংগদের সবার নামের আগে পিছেই চুরির তঘমা লাগানো আছে, যা হতে আপনি এবং আপনার নিজের পরিবারও মুক্ত নয়। আপনি চাইলেই কি পারতেন বেলস পার্কের মঞ্চে অন্তত একজন মুমিন বিএনপি নেতাকে জনগণের সামনে তুলে ধরতে? এমন একজনকে তুলে ধরতে পারলে কথা দিচ্ছি এই অধম ওয়াচডগ বাকি জীবন আপনার বিউটি বক্সের বোঝা টানবে।
বিনা টেন্ডারে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করা হলে আপনি আগাম মামলার হুমকি দিয়ে রেখেছেন। এ হুমকিকে আমরা কিভাবে অনুবাদ করবো দয়া করে বলবেন কি? বাংলাদেশে টেন্ডার মানেই চুরি। আজকের ছাত্রলীগ টেন্ডারের মূর্তিমান আতংক, এ নিয়ে শেখ হাসিনার মসনদ টলটলায়মান। টেন্ডারের নিশ্চয়তা চেয়ে আপনি বরং আওয়ামী নেতাদের চুরির রাস্তা পরিস্কার করতে চাইছেন, কি এর রহস্য? আপনার ডানে বায়ের সিপাহশালাদের প্রায় সবাই টেন্ডার বানিজ্যের গডফাদার। এই টেন্ডারের উপর ভরসা করেই আওয়ামীদের মত আপনার দলের নেতারাও নির্বাচনে কোটি কোটি টাকা বিনিয়োগ করে থাকেন। ক্যাসিনো গেম্বলিং’এর মত এ যাত্রায় আপনারা হেরে গেছেন, তাতে কি, জুয়া খেলতে থাকলে সামনে যে জিতবেন না তারই বা অনিশ্চয়তা কোথায়?
জনাবা খালেদা জিয়া, দেশে সমস্যার অন্ত নেই। এর রাতারাতি সমাধান যেমন শেখ হাসিনার হাতে নেই, তেমনি নেই আপনার হাতেও। জনগণের দুঃখ দুর্দশাকে পুঁজি করে মিথ্যার বেশাতি আর কত করবেন? আর কত এ দেশের মানুষকে পারিবারিক ভৃত্য ভাববেন? আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের অসন্তোষ বাড়ছে, হয়ত একদিন তা ফুলে ফেপে বিস্ফোরিত হতে পারে। শুধু একবারের জন্যে এ ফুলে ফেপে উঠাকে জনগণের ভেতর হতে আসতে দিন। বিএনপি নামের ন্যাশনাল কলংক জনগণের দাবির সাথে সম্পৃক্ত হলেই তা রূপ নেবে লুটপাটের বখরার লড়াইয়ে। এমন লড়াই আমরা বেশ কটা দেখেছি, দেখেছি এবং শিখেছি। এ শিক্ষা আমাদের একটাই উপসংহারে আসতে সাহায্য করে, আপনি এবং আপনার দলের সরকার পতনের আন্দোলন শ্রেফ লুটপাটের রাজত্ব ফিরে পাওয়ার আন্দোলন। ন্যাড়াকে বারবার বেলতলায় ঠেলে দেবেন না দয়া করে।
যেখানেই থাকুন ভাল থাকুন। সত্য বলার চেষ্টা করুন।
ওয়াচডগ
- Tag this post:
- WatchDog's blog
- 1175 reads
-
JUST VIEWED
Last viewed:
- কোটিপতি কাজের বুয়া। বিশ্বাস অবিশ্বাস আপনার নিজের!!
- শেখ হেলালের জেল...একটি অনুমান নির্ভর পোষ্ট!
- উত্তর চাই! ...কাঠগড়ায় খালেদা জিয়া।
- একজন ফেরেশতা বনাম দন্তহীন দুদক, মহিউদ্দিন খান আলমগীর উপাখ্যান...
- বিদ্যুতের নাও পাহাড় বাইয়্যা যায়...
- 'মা, তবারকের হাত অনেক বড়। তোমাদের সবাইকে সে মেরে ফেলবে'
- আনু-মানুর ভাত চুরি ও আমাদের নিউক্লিয়ার দেশপ্রেম
- আমার খোয়াবনামা...
- বেরিয়ে আসছে ৭২ বছরের সাজাপ্রাপ্ত ৩১ মামলার আসামী
- While Bangladeshis fight, Vietnam gets Billion $ Intel
- একজন কণিকা রহমানের কাহিনী...
- পার্বত্য চট্টগ্রাম, যে ছবি কথা বলে...
- জন হিংঙ্কলে, আকতার হামিদ পবন ও দু'টা অসফল নাটকের ইতিকথা
- মার্ডার অন দ্যা ওরিয়েন্ট/বিডিআর এক্সপ্রেস!
- দেখা হয় নাই চক্ষু মেলিয়া...আল্বুকেরকে, নিউ মেক্সিকো
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...
Recent Comments
- ইলিয়াস আলীর দাফন হয়েছে পদ্মায়! -ফজলুল বারী
2 weeks 4 days ago - ড্রাইভার আজম কোথায় ...
2 weeks 4 days ago - সেনগুপ্ত টেলিকমের নামে আইসিএক্স লাইসেন্স :
4 weeks 4 days ago - দিরাইয়ে আলিশান সেন মার্কেট উদ্বোধন : সমালোচনার ঝড়
4 weeks 4 days ago - শ্রীলংকার পত্রিকা এসব কি লিখছে!
4 weeks 6 days ago - বাণী চিরন্তনী | তারিখ: ০৯-০৪-২০১২
4 weeks 6 days ago - প্রধানমন্ত্রীর বদান্যতা বাংলাদেশের জন্য নয়
5 weeks 1 hour ago - খুলনায় আটককৃত র্যাব সদস্য
5 weeks 2 days ago - ইতিহাসই বিচার করবে এই মহিলার
5 weeks 5 days ago - আবাল প্রধানমন্ত্রী।
5 weeks 5 days ago





Comments
ওয়াছ ডগ
ও আসলে মুল্লবান কতা বলেচে।আসলে খালেদা জিয়া ওনি কি করবেন।দলে অনেক সাপ,অরা বাল না হলে অনি কি করবে।তবে হাসিনা থেকে ওনি অনেক ভাল।। মানিক দুবাই থেকে.........।
জ্বি মিয়া ভাই, আপনিও
জ্বি মিয়া ভাই, আপনিও ছহি-ছেলামতে থাকেন এই দোয়া করি।
Post new comment