সর্বশেষ বাংলা সংবাদ
১৮ দলীয় জোটের নেতাদের আত্মসমর্পণ করে জামিনের আবেদন
হরতালে তেজগাঁওয়ে গাড়ি পোড়ানোর মামলায় নিম্ন আদালতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৩৩ নেতার আত্মসমর্পন ও জামিনের আবেদন করা হয়েছে। আজ বুধবার সকালে বিএনপিপন্থী আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার, সানাউল্লাহ মিয়া, বোরহানউদ্দিন, মহসীন মিয়াসহ শতাধিক আইনজীবী এ আবেদন করেন। মহানগর হাকিম মো.এরফান উল্লাহর আদালতে আবেদনটি করা হয়েছে। বেলা পৌনে ১২টা পর্যন্ত আদালতে হাজির হয়েছেন মির্জা ফগরুল, আবদুস সালাম বিএনপি নেতা মীর্জা আব্বাস, মো. হান্নান শাহ, শফিউল আলম প্রধান, মোয়াজ্জেম হোসেন। ১৮ দলীয় নেতাদের আত্মসমর্পন উপলক্ষে আদালতে প্রাঙ্গনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ...
শ্যামলীর কাজী অফিস বাজার বস্তিতে আগুন
রাজধানীর শ্যামলী কাজী অফিস বাজার বস্তিতে আজ বুধবার সকাল সোয়া নয়টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ তথ্য জানা গেছে। মিরপুর ও মোহাম্মদপুর থেকে ফায়ার সার্ভিসের একাধিক গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো পুরোপুরি নেভেনি।
গতিহারা চার লেন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প গতি হারিয়েছে। তিন বছর মেয়াদি এই প্রকল্পের ৭১ শতাংশ কাজ সম্পন্ন করার কথা ছিল গত এপ্রিল মাসে। অথচ কাজ হয়েছে মাত্র ১৭ শতাংশ। গত মার্চ থেকেই প্রকল্পের কাজ প্রায় বন্ধ। মূলত অর্থসংকটে এখন কাজ আগাচ্ছে না। প্রকল্পের সবচেয়ে বড় ঠিকাদারি প্রতিষ্ঠান চীনের সিনোহাইড্রো করপোরেশনের বেশ কিছু কর্মকর্তা দেশে ফিরে গেছেন। প্রকল্প শেষ করতে যত দেরি হচ্ছে, এর ব্যয় তত বাড়ছে। প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা চলতি ২০১২ সালে। আর তৈরির পর এক বছর সড়কটির রক্ষণাবেক্ষণ করবেন ঠিকাদারেরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সবচেয়ে বেশি ব্যবহার করেন...
শিক্ষকদের ওপর পুলিশের লাঠি ও গরম পানি
চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রাথমিক শিক্ষকদের লাঠিপেটা করেছে পুলিশ। তাঁদের ছত্রভঙ্গ করতে জলকামান থেকে পানিও ছোড়া হয়। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। কয়েকজনকে আটকও করে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর শাহবাগ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশি অ্যাকশনে ক্ষুব্ধ প্রাথমিক শিক্ষকেরা কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সামনে অবস্থান নিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়া-আসার পথ বন্ধ হয়ে যায়। কয়েক ঘণ্টা ধরে এ অবস্থা চলে। শিক্ষকনেতারা একপর্যায়ে ঘোষণা দেন, আজ বুধবার দুপুর ১২ পর্যন্ত তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করবেন। এই সময়ের মধ্যে দাবি পূরণের ঘোষণা না এলে...
সিরিয়ায় নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২১
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শেখৌন শহরে এক দাফন অনুষ্ঠানে গতকাল মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ২১ জন বেসামরিক লোক নিহত হয়েছে। ওই এলাকায় জাতিসংঘ পর্যবেক্ষক দলের পরিদর্শনকালে এ ঘটনা ঘটে। মানবাধিকার কর্মীদের বরাত দিয়ে বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়। জাতিসংঘের মানবাধিকার কর্মীরা জানান, গতকালের ওই হামলায় পর্যবেক্ষকদের কেউ হতাহত হননি। বিস্ফোরণে তাঁদের বহনকারী তিনটি গাড়ি ধ্বংস হয়েছে। বিদ্রোহীদের সামরিক পরিষদের একজন মুখপাত্র জানান, জাতিসংঘের পর্যবেক্ষক দলের গাড়িতে হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। এ...
ডিএসইতে শুরুতে সূচকের ওঠানামা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে শুরু হয়েছে লেনদেন। আধা ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। পাশাপাশি সূচকও বেড়েছে। তবে কমেছে লেনদেনের পরিমাণ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ২০ পয়েন্ট বেড়ে ৫,০৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হলেও ১০ মিনিটে গতকালের চেয়ে চার পয়েন্ট কমে যায়। ২০ মিনিটের দিকে ২২ পয়েন্ট বেড়ে যায়। পরে আধা ঘণ্টায় সূচক বাড়ার হার...
শিকাগোয় ন্যাটো সম্মেলনে যোগ দেবেন জারদারি
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিতব্য ন্যাটো সম্মেলনে যোগ দেবেন। ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের মুখপাত্র নাদিম হোতিয়ানা গতকাল মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেন বলে আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত খবরে জানানো হয়। আগামী ২০-২১ মে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ন্যাটো জোটভুক্ত দেশগুলোর নেতাদের এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়েরও ওই সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। ন্যাটোর মুখপাত্র ওয়ানা লাঙ্গেসকু এক বিবৃতিতে বলেন, আফগান জনগণ ও তাদের ভবিষ্যত্ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে...
বিদ্যুৎ নেই, তবু ৭ হাজার কিলোমিটার নতুন লাইন
ঢাকাসহ দেশের প্রতিটি শহর-বন্দরে এক ঘণ্টা অন্তর লোডশেডিং চলছে। কোথাও কোথাও এক ঘণ্টার কম ব্যবধানেও লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলের অবস্থা আরও খারাপ। সেখানে বিদ্যুৎ কখন আসবে, কখন যাবে তার কোনো ঠিক নেই। বিগত বছরগুলোর মতো এবারও চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদনস্বল্পতাই এর কারণ। তবে গ্রাহককে দেওয়ার মতো বিদ্যুৎ উৎপাদিত না হলেও নতুন নতুন বিতরণ লাইন স্থাপনের কাজ চলছে। অধিকাংশ ক্ষেত্রে রাজনৈতিক কারণে এসব লাইন করা হচ্ছে। এ ছাড়া রয়েছে খুঁটি, তার প্রভৃতি কেনাবেচার বাণিজ্য। বিদ্যুৎ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে এ খবর জানা গেছে। বর্তমানে চাহিদার...
অনুমতি পেয়েও পাহাড় কাটায় অনিয়ম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার প্রকল্পে শর্ত সাপেক্ষে পাহাড় কাটার অনুমোদন দেওয়া হয়েছিল। এ জন্য পরিবেশ আইনের ব্যত্যয়ও করা হয়। কিন্তু এই অনুমতির সুযোগ নিয়ে পাহাড় কাটার কাজ পাওয়া কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত অংশের অতিরিক্ত পাহাড় কেটেছে। এমনকি এই পাহাড় কাটার মাটি অন্যত্র বিক্রি করার অভিযোগও উঠেছে। সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর এবং পরিবেশ অধিদপ্তরের একটি যৌথ দল সম্প্রতি পরিদর্শনে এসব অনিয়মের প্রমাণ পেয়েছে। সরেজমিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা থেকে সীতাকুণ্ড পর্যন্ত অংশে মহাসড়কের পাশের বিভিন্ন পাহাড় কাটায় অনিয়মের দৃশ্য চোখে পড়েছে। এই...
আলোচিত ঘটনা, অন্ধকারে পুলিশ
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি এবং সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যার ঘটনা নিয়ে এখনো অন্ধকারে তদন্তকারীরা। সংসদ ভবনের এমপি হোস্টেল থেকে উদ্ধার হওয়া নারীর গলিত লাশের আজ পর্যন্ত কোনো পরিচয়ই মেলেনি। শ্রমিক সংগঠক আমিনুল ইসলামের ক্ষতবিক্ষত লাশটি শেষ পর্যন্ত বাড়ির আঙিনায় দাফন হয়েছে। খোঁজই মিলছে না বিএনপির নেতা ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার আলীর। গত ৬ এপ্রিল সকালে মিরপুরে ছিনতাই ঠেকাতে গিয়ে নিহত হযরত আলীর খুনিরা এখনো অধরা। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে হিমু ও উজ্জ্বল নামে...
গোলাম আযমের বিচার শুরু
মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতা-বিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া শুরুর দুই বছরেরও বেশি সময় পরে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ গঠন করেছেন। আগামী ৫ জুন রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে তাঁর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। ট্রাইব্যুনাল গোলাম আযমের বিরুদ্ধে যে পাঁচটি অভিযোগ গঠন করেছেন, সেগুলো হলো: মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উসকানি, সহযোগিতা এবং হত্যা ও নির্যাতনের অভিযোগ। এই পাঁচটি অভিযোগে ৬০টি ঘটনা...
১৬ মের মধ্যে আত্মসমর্পণের সুযোগ জোটের নেতাদের
হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের নেতাদের ১৬ মের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে বলেছেন হাইকোর্ট। গতকাল রোববার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের একক বেঞ্চ এই আদেশ দেন। আদেশের ব্যাপারে জানতে চাইলে জামিনপ্রার্থীদের নেতাদের আইনজীবী মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, আদালত বলেছেন, আবেদনকারীকে নিম্ন আদালতে আত্মসমর্পণের জন্য সুযোগ দেওয়া উচিত। আদেশের অনুলিপি নিয়ে ১৬ মের মধ্যে আত্মসমর্পণ করতে বলেছেন। এর মানে, এ সময় পর্যন্ত তাঁরা মুক্ত। এর মধ্যে সরকার তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না। আর...
ধানের দাম আশানুরূপ বাড়ছে না
মাঠে ফলন হয়েছে ভালো। তাই হাটে ধানের সরবরাহ বেশি। কিন্তু সে তুলনায় ক্রেতা কম। তাই ধানের দাম আশানুরূপ বাড়ছে না। এর জন্য সরকার ও মিলমালিক দুই পক্ষের ধীরে চলাই দায়ী বলে মনে করা হচ্ছে। কৃষক যাতে ধানের ন্যায্য মূল্য পায়, তা নিশ্চিত করতে সরকার প্রতি মণ ধানের সংগ্রহমূল্য ৭২০ টাকা ঘোষণা করেছে। কিন্তু তাতেও বাজারে মাঝারি মোটা ধানের মণ ৫৮০ থেকে ৬২০ টাকার ওপরে উঠছে না। এখন ধানের মূল ক্রেতা হওয়ার কথা চালকলের মালিক ও ধান ব্যবসায়ীরা। কিন্তু তাঁরা সেই অর্থে বাজারে সক্রিয় নন। মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, সরকারের ধান-চাল সংগ্রহের ঘোষণায় ধানের দাম প্রতি মণে ৩০ থেকে ৫০ টাকা...
মা হয়ে ‘মা’কে বুঝতে হলো!
কাল ছিল আন্তর্জাতিক মা দিবস। বারবার একটা প্রশ্নই উঠে আসছে মনে, মাকে কি আমরা বুঝে উঠতে পারি? রক্ত-জঠরে গড়ে তোলা এক পাত্রের নাম। শরীর ছেঁকে পান করানো অস্তিত্বের নাম। অক্লান্ত পরিশ্রমের নাম। নির্ঘুম রাতের নাম। বিচলিত হূদয়ের নাম। অদৃশ্য বাতাসের নাম। স্বপ্ন দেখা আকাশের নাম। ছায়া দেওয়া এক বৃক্ষের নাম। মায়া-মমতায় অবিশ্রান্ত এক ঢলের নাম। সর্বংসহা মৃত্তিকার নাম। মা রূপকথার নাম। ২. সন্তানের জন্য মায়ের প্রতীকী রূপগুলো সমাজে আবার অন্য রকম। এখানে মা উপেক্ষিত এক লিঙ্গের নাম। অবহেলিত এক পরিচিতির নাম। ‘তুমি মা, তুমি করবা না, কে করবে?’ মতবাদের এক উপহাসের নাম। লিঙ্গবৈষম্যে...
ডিএসইতে শুরুতে সূচকের ওঠানামা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে শুরু হয়েছে লেনদেন। আধা ঘণ্টা শেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে একদিকে যেমন দর বেড়েছে তেমনি প্রায় সমসংখ্যক প্রতিষ্ঠানের দর কমেছে। অন্যদিকে সূচক কমেছে সামান্য। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে দুই পয়েন্ট কমে ৪,৯৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হলেও ২৫ মিনিটে গতকালের চেয়ে ২৮ পয়েন্ট বেড়ে যায়। পরে আধা ঘণ্টায় সূচক নিম্নমুখী হয়ে কমে যায় দুই...
ওবামাকে ‘অযোগ্য’ বলেছেন ক্লিনটন!
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ‘অযোগ্য’ বলেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। একই সঙ্গে তিনি স্ত্রী বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে পদত্যাগ করে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে ওবামাকে চ্যালেঞ্জ করতে বলেছেন। এমন দাবি করা হয়েছে ওবামার জীবন অবলম্বনে লেখা একটি বইয়ে। পিটিআইয়ের প্রকাশিত খবরে এ কথা জানা যায়। ‘দ্য অ্যামেচার’ শীর্ষক ওবামার ওই জীবনীগ্রন্থের লেখক অ্যাওয়ার্ড ক্লেইন। তবে বইটি অননুমোদিত বলে জানা গেছে। বইয়ে উল্লিখিত তথ্য অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন স্ত্রী হিলারিকে বলেছেন, ‘তোমাকে এ দেশের দরকার।’ ওবামা...
হীরক রাজার দেশে বাম্পার ফলন
রাজা : কী গবেষক, খুব ভালো দেখি তোমার মন পরীক্ষার তো ফল বেরিয়েছে, তা ফলন কেমন? গবেষক : জি রাজা মশায়, ফলন এবার বাম্পার একেবারে এ প্লাস থেকে ডাম্পার! রাজা : তাই নাকি! তা বেশ বেশ!! এবার কি বলা যায়, এগিয়ে যাচ্ছে দেশ? গবেষক : বললে বলা তো যায় অনেক কিছু যেমন, দেনাও বাড়ছে মাথাপিছু! রাজা : কটু কথা বাদ দাও, পারলে করো কিছু সৃষ্টি এমন ফলনে দেশবাসীকে খাইয়েছিলে মিষ্টি? গবেষক : ফলন ভালো হচ্ছে হোক, রইল শুভকামনা কিন্তু উচ্চশিক্ষায় গিয়ে মারামারি, মোটেও তা কাম্য না! রাজা : মারামারি দেখলে কোথায়, এ তো রং-তামাশা একটু কি মজাও করবে না, নাকি ওদের সবার আমাশা! গবেষক : ছি ছি রাজা মশায়, মাফ করবেন...
ঘুমের বড়িতেই পাঁচ কোটি পাউন্ড খরচ!
মন্দায় দুশ্চিন্তা আর আর্থিক সংকট হয়েছে নিত্যসঙ্গী। আরামের ঘুম হারাম হয়েছে। কর্মক্লান্ত দিন শেষে বিকল্প উপায়ে শারীরিক প্রশান্তি আনতে ঘুমের বড়িকেই তাই সম্বল মনে করছেন দুশ্চিন্তাগ্রস্তদের অনেকেই। আর এর খেসারত দিচ্ছে সরকার। গত বছর যুক্তরাজ্যের দুশ্চিন্তাগ্রস্তদের জন্য ঘুমের বড়ি কিনতেই প্রায় পাঁচ কোটি পাউন্ড ব্যয় করেছে ১৫২টি প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এনএইচএসের বরাত দিয়ে দ্য টেলিগ্রাফ এ খবর জানায়। এনএইচএসের কর্মকর্তা মান্দিপ মুধারের উদ্ধৃতি দিয়ে টেলিগ্রাফ জানায়, চাকরির অনিশ্চয়তা কিংবা...
লেখকরঙ্গ
চার্লস ডিকেন্স লোকটা অন্য রকম ছিলেন। পত্রিকায় তিনি ধারাবাহিক উপন্যাস লিখতেন। তাঁর উপন্যাসের কিস্তি পড়ার জন্য অধীর আগ্রহে পাঠকেরা অপেক্ষা করতেন। মাস্টার হামফ্রেজ ক্লক নামের একটা সাপ্তাহিকে তাঁর উপন্যাস প্রকাশিত হতো। দি ওল্ড কিউরিসিটি শপ ধারাবাহিকভাবে প্রকাশ হতে শুরু করে ১৮৪০ সালে। উপন্যাসটি ইংল্যান্ডের গণ্ডি ছাড়িয়ে আমেরিকায়ও তুমুল জনপ্রিয় হতে শুরু করে। কাহিনি তখন চূড়ান্ত পর্যায়ে। আর মাত্র একটি পর্ব বাকি। সবার আগ্রহ উপন্যাসের নায়িকা নেলের পরিণতি নিয়ে। সে কি বাঁচবে, নাকি মারা যাবে। তখন সাপ্তাহিকটি আমেরিকা যেত জাহাজে করে। জাহাজ যেদিন ভিড়বে, সেদিন ঘাটে...
অকৃতকার্য হওয়ার ১০ কারণ
এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছে ৮৬.৩২%, মানে অকৃতকার্য হয়েছে ১৩.৬৮%। ১৩.৬৮% শিক্ষার্থী কেন অকৃতকার্য হলো, জবাবে অনেকেই হয়তো বলবেন, শিক্ষার্থীদের মেধার অভাব, যোগ্য শিক্ষকের সংকট ইত্যাদি। কিন্তু এসব কারণের কোনোটাই সঠিক নয় বলে রস+আলো বিশ্বাস করে। রস+আলোর মতে অকৃতকার্য হওয়ার পেছনে কী কী কারণ রয়েছে তা সফলভাবেই জানিয়েছেন নূর সিদ্দিকী ১ প্রতিবছরই পরীক্ষার ফল প্রকাশের পর পত্রিকায় প্রতিবেদন দেখা যায়, অমুক এলাকায় মিষ্টির সংকট। আর এই সংকট হয় অতিরিক্ত শিক্ষার্থী কৃতকার্য হওয়ায়। মিষ্টির দোকানদারেরা যে পরিমাণ শিক্ষার্থী পাস করবে ধরে নিয়ে মিষ্টি তৈরি করেন, তার চেয়ে বেশি পাস...
JUST VIEWED
Last viewed:
- About Ami Bangladeshi
- Join Ami Bangladeshi...
- Sheikh family and dark of the moon
- Bangladesh tops most corrupt list - 2005
- টাকা যায় কোথা?
- Bangla Font / Unicode Help
- Dr. Yunus and the future of Bangladesh
- আমি ভালবাসতে চাইনা......
- News Links
- ইউরোপের পথে প্রান্তে - ১ম পর্ব
- হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!
- পার্বত্য চট্টগ্রাম, যে ছবি কথা বলে...
- 'আমার মুক্তি আলোয় আলোয়' - ২
- Cellphone jammers to be installed at jails
- রাজনীতির সূত্রধর মাহমুদুর রহমান মান্না, প্রিন্সেস লাকি খান রমণীর যত ত্যাগই থাকুক, স্বামী স্বর্ণালঙ্কার ত্যাগে তত কৃপণ
Latest Blogs
- মফিজের ১৩ হাজার ও একজন বিভাস চন্দ্রের মৃত্যু...টাকার বস্তা পাহাড় বাইয়্যা যায়!
- ম্যাথিউ, হেরাল্ড ও আমি, এবং আমাদের ঘরে ফেরা
- একজন দরবেশ বাবার কেচ্ছা
- স্বপ্নের কালো বিড়াল ও একজন প্রবাসীর দেশে ফেরা
- একজন মূখ্যমন্ত্রী ও একজন চোরের কাল্পনিক সাক্ষাৎকারঃ
- সুরঞ্জিত বাবুর বীচি ও আমার চাওয়া পাওয়া
- মোহন ও আরিফের জন্যে জিল্লুর প্রেসিডেন্ট আছেন। ভয় নেই 'আমাদের'।
- ক্রসফায়ারই যদি একমাত্র সমাধান তাহলে কেন তাদের নয়?
- আয়নায় নিজের চেহারা দেখুন জনাবা প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধ ও হিন্দু দেবতাদের রক্ত পিয়াস...






Recent Comments
2 weeks 4 days ago
2 weeks 4 days ago
4 weeks 4 days ago
4 weeks 4 days ago
4 weeks 6 days ago
4 weeks 6 days ago
5 weeks 1 hour ago
5 weeks 2 days ago
5 weeks 5 days ago
5 weeks 5 days ago