Ami Bangladeshi

Ami Bangladeshi

Ami Bangladeshi

-A A +A

প্রধানমন্ত্রী, মেঘকে আকাশেই থাকতে দিন

Sheikh Hasina - Bangladesh
বন্যেরা বনে সুন্দরের মত আকাশের মেঘ বোধহয় আকাশেই মানায়। একে মাটিতে নামিয়ে অপবিত্র করার কোন প্রয়োজন আছে বলে মনে হয়না। আকাশ এমনিতেই বড়, উদার ও পবিত্র। খন্ড খন্ড মেঘ রাশির নিথর অথবা অবাধ বিচরণে সে কখনোই বাধা হয়ে দাড়ায় না, বরং বাহু বাড়িয়ে আগলে রাখে। বাষ্পের নিষ্পাপ জরায়ুতে জন্ম নেয়া আকাশের মেঘকে মাটিতে নামিয়ে রাজনীতির দারুচিনি দ্বীপে লালন করলে তা আর মেঘ থাকে না, রূপান্তরিত হয় বিষবাষ্পে। এসব বিষবাষ্পের শেষ যাত্রা কোন গলিতে তা আবিস্কার করতে বেশিদূর না গিয়ে এককালের মেঘ আর চলমান রাজনীতির সাক্ষাৎ যম দূতদের চাঞ্চল্যকর কাহিনী ঘাটলেই যথেষ্ট হবে। এসব নাটক আমরা অনেক দেখেছি। দেখেছি, শিখেছি এবং বীতশ্রদ্ধ হয়েছি। এক সময় দূরের দেশ মার্কিন মুলুকে ইতালিয়ান কোচানষ্ট্রারাও উপহার দিয়েছিল এসব নাটক...

হাতে রক্ত, আঙ্গিনায় লাশ আর মুখে গণতন্ত্র...পাকিস্তানি ভণ্ডামির আওয়ামী সংস্করণ!

Awami League
ক্ষমতার রাজনীতিতে সরকার ও বিরোধীদলের ভূমিকা এবং এদের পারস্পরিক সম্পর্ক যে কোন দেশেই এখন প্রয়োজনের চাইতে অতিরিক্ত তিক্ত। প্রেক্ষাপট ভিন্ন হলেও গড় বিবেচনায় এর অন্যতম কারণ বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা। এ ধরণের মন্দা কেবল বাজারকেই প্রভাবিত করছে না, বরং প্রভাবিত করছে রাজনীতি সহ সামাজিক জীবন। অনিশ্চিত বাজার কাঠামো পৃথিবীর দেশে দেশে অস্থিরতা বাড়াচ্ছে, সাথে পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক অসহিষ্ণুতা। নভেম্বরের প্রেসিডেনশিয়াল নির্বাচনকে ঘিরে মার্কিন যুক্তরাষ্ট্রে যা ঘটছে তা এক কথায় অভাবনীয় ও নজিরবিহীন। পুঁজির অবাধ বিকাশ তত্ত্বের উপর দাঁড়ানো মুক্ত বাজার অর্থনীতিতেও কথা উঠছে সম্পদের অসম বন্টন ও সামাজিক বৈষম্য নিয়ে। কেবল মুখ আর কলমে থেমে না থেকে এসব কথা এখন বেরিয়ে পরছে দেশটার মাঠে ময়দানে। মানুষ অনন্যোপায় হয়ে রাস্তায় নামছে...

কানকাটা রমজান ও একজন হাসনাত আবদুল্লার ভূমি দস্যুতা

Bangladesh - Care Taker Government
গৌরনদী ডট কমে (http://gournadi.com/) খবরটা পড়ে নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছাটা চাপতে পারলাম না। সময়টা তখন বিএনপির। ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, ওলামা দল, তাতী দল সহ হরেক রকম আন্ডা বাচ্চা নিয়ে মসনদে বসে আছেন বেগম জিয়া। পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, তাতী লীগের উজির নাজির সহ পানি পথের যুদ্ধের জন্যে তৈরী হচ্ছেন অন্য এক মহিয়সী। ১২ বছরে বর্ণাঢ্য ইউরোপীয় জীবন শেষে কেবল দেশে ফিরেছি। ভাল করে ক্যারিয়ার শুরুর আগেই বাবার মৃত্যু বদলে দেয় জীবন নক্সাা। রাজধানীর লোভনীয় চাকরিতে ইস্তাফা দিয়ে ফিরে যেতে বাধ্য হই মেঘনা পাড়ের নিজ বাড়িতে। ৭৪ সালের পর ছোট্ট জেলা শহরটায় স্থায়ীভাবে আর থাকা হয়নি, তাই সবকিছুর...

লুটের টাকায় বেশ্যা নাচে

Corruption  - Bangladeshi style
ওরা আসে, দেখে এবং জয় করে নেয়। রাষ্ট্র ও সরকার প্রধান হতে শুরু করে আমলা, ব্যবসায়ী, চোরাকারবারী, শিল্পী, পতিতা সহ কেউ বাদ যায়না এই চক্র হতে। শুধু জয় করে ফিরে গেলে এ নিয়ে লেখার কিছু ছিলনা, বাস্তবতা হচ্ছে যাওয়ার সময় ওরা কেউ নিয়ে যায় হাড়ি ভর্তি ইলশা, সুটকেস ভর্তি জামদানি, কেউবা আবার বস্তা ভর্তি টাকা। আমরা যারা রবীন্দ্র নামের পুজারি নই, মঙ্গল প্রদীপ যাদের পৃথিবী মঙ্গল গ্রহের মত আলোকিত করেনা তাদের জন্যে এই আসা যাওয়া কোন রহস্য নয় যা উদঘাটনে কিরিটি বাবুর দরকার হবে। জাত বেনিয়ারা এভাবেই পৃথিবীর দুয়ারে দুয়ারে ভাগ্যের সন্ধান করে, খুঁজে বেড়ায় কাঙ্খিত জীবন, সন্ধান করে পণ্য বিপননের নতুন নতুন বাজার। এক কথায়, ওরা বিক্রেতা আর আমরা ক্রেতা। ওদের সবকিছুই আমাদের কিনতে হয়...

দ্যা ডে আফটার

Sheikh Hasina and her family
বাংলায় একটা কথা আছে, ’অভাবে স্বভাব নষ্ট’। ৫৪ হাজার বর্গমাইল এলাকার ১৫ কোটি (নাকি ১৭?) মানুষ আমরা। অভাবটা এখানে ন্যাচারাল। স্বভাবের নিয়ামক শক্তি যদি অভাব হয় তাহলে আমাদের স্বভাব বৈধ ভাবেই নষ্ট। নষ্টের মুখায়ব দেখতে আজকাল আমাদের আর বাইরে যেতে হয়না, নষ্টই কড়া নাড়ে আমাদের দরজায়। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক নষ্টকে আমরা বরণ করি এবং মেনে নেই জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসাবে। নষ্টের বলি হয়ে আমরা প্রাণ হারাচ্ছি। প্রাণ হারাচ্ছি মাঠে, ঘাটে, হাটে, রাস্তায়, বিশ্ববিদ্যালয়ে, সংসদ ভবনে, সীমান্তে। এক কথায় মৃত্যু আমাদের ডাল ভাত। আসল ডাল ভাতের নিশ্চয়তা জটিল হয়ে...

ক্যু আর্কিটেক্টদের মোবারকবাদ

Khaleda Zia
কথিত ক্যু'র আইডিয়াটা যাদের মগজে জন্ম তাদের সবাইকে মোবারকবাদ। ব্রিলিয়ান্ট আইডিয়া। সবচেয়ে বেশি প্রশংসনীয় এর সময় ও প্রেক্ষাপট। ভারতীয়দের নজিরবিহীন ঔদ্ধত্য আর দেশ শাসনের আকাশ ছোয়া ব্যর্থতার প্রেক্ষাপটে আবুল হাবুল মন্ত্রী সহ সরকার প্রধানের চামড়া বাচাতে প্রয়োজন ছিল নতুন কোন থিওরির। গৃহপালিত উজির, নাজির কোতোয়াল আর ডাজ্ঞাদের প্রথাগত হুক্কাহুয়া অনেকটাই অকেজো আসছিল। মাঠের সৈনিক হানিফ আর কলম সৈনিক আগাচৌদের তর্জন, গর্জন আর তৈলমর্দনও ভেতো আসছিল আর্থ-সামাজিক বাস্তবতায়। বিচার ব্যবস্থার কাধে বন্দুক রেখে অবশিষ্ট প্রতিপক্ষকে নির্মূল করার অসীম দিগন্ত উন্মোচন করে দিয়েছে এই ক্যু থিসিস। ইতিমধ্যেই হুক্কাহুয়া শুরু হয়ে গেছে...

ক্যুর আসল উদ্যোক্তা খালেদা জিয়া আর তারেক জিয়া।

নির্বাচনের আগেই আশাকরি এই দুই জিয়ার কারাবাস নিশ্চিত করবে বাংলা সিনেমার ক্যু কাহিনী। মোবারকবাদ। যব ওয়েল ডান!!!

ছ্যারছ্যার আলীর দিনরাত্রি ও একটি খুনের গল্প

Bangladesh

সকালটা কেমন যেন অন্যরকম মনে হল ছ্যারছ্যারের কাছে। রাতে ভাল ঘুম হয়নি তার। প্রতিরাতের মত দুঃস্বপ্ন আজও পিছু ছাড়েনি। মধ্যরাত হতে বিছানায় এপাশ ওপাশ করেছে কেবল। ফজরের নামাজেও যাওয়া হয়নি আজ। অন্ধকারকে এমনিতেই ভয় পায় ছ্যারছ্যার, তার উপর যোগ হয়েছে অবিশ্বাস্য রকম কুয়াশা। শীতকালটা বলতে গেলে ঘরে বসে কাটাতে হচ্ছে তাকে। কোথায় যেন থমকে গেছে তার জীবন। গেল একটা বছর এক রাতের জন্যেও ভাল করে ঘুমাতে পারেনি। চোখ বন্ধ করলে সামনে এসে দাড়ায় চেনা একটা মুখ। রক্তমাংস হীন কঙ্কালের মত অদ্ভুত চোখে তাকিয়ে থাকে তার দিকে, কি যেন জিজ্ঞেস করতে চায়...

ডিজিটাল কফিনে দিন বদলের দাফন। তথ্যই কথা বলে...

Bangladesh Awami League
লেখাটা যখন লিখছি গাড়ি বহর নিয়ে চট্টগ্রামে শোডাউন করছেন বিরোধী দলের নেত্রী। রাজনৈতিক কার্যক্রমের অংশ হিসাবে গোটা বাংলাদেশকে এধরণের শোডাউনের আওতায় আনা হয়েছে ইতিমধ্যে। বলা হচ্ছে এটা হবে রাজনৈতিক সাংস্কৃতির নতুন সংযোজন রোডমার্চের শেষ পর্ব এবং এরপর আসবে সরকার পতনের ডাক ও এতদসংক্রান্ত নতুন কর্মসূচী (ইতিমধ্যে দেয়া হয়েছে)। যারা বিরোধী রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত তাদের জন্যে নিশ্চয় এটা একটা খবর এবং চাইলে এ নিয়ে ঝঞ্ঝা বিক্ষুব্ধ রাজনীতির নতুন অধ্যায় লিখতে পারবেন। কিন্তু আমার মত দেশীয় রাজনীতিকে যারা ক্ষমতা কুক্ষিগত করার আন্তপারিবারিক লড়াই হিসাবে দেখতে অভ্যস্ত তাদের জন্যে এসব কোন খবর নয়, বরং ক্ষমতার সিঁড়ি ডিঙ্গবার নয়া কৌশল মাত্র। খালেদা জিয়ার...